News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করলেন ডেপুটি নির্বাচন কমিশনার
Image

রাজ্যের আইন শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করলেন ডেপুটি নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করলেন ডেপুটি

বৃহস্পতিবার সদর জেলা শাসক কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ নিজস্ব ছবি৷

নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ বৃহস্পতিবার তিনি রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারীকদের সাথে বৈঠক করেছেন৷ তাছাড়া, শান্তিরবাজারে গোমতি ও দক্ষিণ জেলার নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করেছেন৷ শুক্রবার তিনি উত্তর জেলা সফরে যাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরণিকান্তি৷

এদিন সকালেই রাজ্যে এসে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন সোজা চলে যান শান্তিরবাজারে৷ তাঁর সাথে গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীকও৷ শান্তিরবাজারে তিনি গোমতি এবং দক্ষিণ জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের সাথে বৈঠক করেন৷ নির্বাচনের প্রস্তুতি এবং দুই জেলা আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে তিনি বিস্তারিত খোজ খবর নেন৷ পাশাপাশি ভোটার তালিকা সম্পর্কেও বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন৷ বিশেষ করে ভূয়ো ভোটারের যে অভিযোগ উঠছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন৷

শান্তিরবাজারে বৈঠক শেষে তিনি আগরতলায় ফিরে সদর জেলা শাসকের কার্যালয়ে রাজ্য প্রশাসন এবং পুলিশের শীর্ষ আধিকারীকদের সাথে বৈঠক করেছেন৷ এই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন৷

নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে কড়া নজর দেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top