News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের ১০৫ জন পুরুষ ও মহিলা সাব-ইনস্পেক্টর বদলী
Image

পুলিশের ১০৫ জন পুরুষ ও মহিলা সাব-ইনস্পেক্টর বদলী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে৷ বরাবরের মতোই আরক্ষা প্রশাসন পুলিশ আধিকারীকদের বদলী প্রক্রিয়া শুরু করেছে৷ মঙ্গলবার পুলিশ হেড কোয়ার্টার থেকে একটি বদলীর নোটিশ জারী করা হয়েছে৷ এই নোটিশে ১০৫ জন সাব ইনস্পেক্টরকে বদলী করা হয়েছে৷ তাতে মহিলা সাব ইনস্পেক্টরও রয়েছেন৷ প্রতিটি জেলাতেই এই রদবদল ঘটানো হয়েছে৷ রাজ্য পুলিশের ডিজি এ কে শুক্লার সম্মতিতে অ্যাসিস্টেন্ট ইনস্পেক্টর জেনারেল (এস্টাব্লিশমেন্ট) সরস্বতি আর এই বিজ্ঞপ্তি জারী করেছেন৷

প্রসঙ্গত, যেকোন সময় রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন৷ তাই আগে থেকেই গুছিয়ে রাখছে রাজ্য সরকার৷ নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজ্যে রাজনৈতিক তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে৷ তাই পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারীকদের বদলীর প্রক্রিয়া শুরু হয়েছে৷

এদিকে, সোমবার রাজ্যের ৪৬ জন ইনস্পেক্টর এবং সাব ইনস্পেক্টরকে বদলী করা হয়েছে৷ বিশেষ করে ওসিদের বদলী করা হয়েছে৷ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দল সিপিএম এবং বিজেপির প্রচার ব্যাপক হচ্ছে৷ তাই বিভিন্ন ক্ষেত্রে অদক্ষ পুলিশ অফিসারদের পূর্বাভিজ্ঞতা না থাকায় কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে৷ তাছাড়া রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়েও নানা মহল থেকে জোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে৷ তাই পুলিশ প্রশাসনে বদলী প্রক্রিয়া শুরু করেছে রাজ্য আরক্ষা দপ্তর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top