News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক পরিচয় দিয়ে এক্সিট পুল করতে গিয়ে গণরোষে পাঁচ যুবক
Image

সাংবাদিক পরিচয় দিয়ে এক্সিট পুল করতে গিয়ে গণরোষে পাঁচ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ ভুয়ো সাংবাদিক সেজে নির্বাচনী এক্সজিট পুল করতে এসে ক্ষোভের মুখে পড়ল পাঁচজন যুবক৷ ঘটনা উদয়পুর মহকুমার কাকড়াবন থানার অন্তর্গত শিলঘাটি গ্রাম পঞ্চায়েতের কিশোরগঞ্জ এলাকায়৷ আজ সকাল আনুমানিক ১২ টা নাগাদ টিআর০১-এস-০৭৯২ নাম্বারের সাদা রঙের স্কোরপিও নিয়ে ও পাঁচজন যুবক শিলঘাটি গ্রাম পঞ্চায়েতের কিশোরগঞ্জ এলাকায় নির্বাচনী এক্সজিট পুল করতে আসে৷ সেসময় স্থানীয় সাধারণ মানুষ তাদের পরিচয় জানতে চাইলে ঐ পাঁচ যুবকরা জাতীয় স্তরের বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দেয়৷ তাদের পরিচয় পত্র দেখতে চাওয়া হলে ঐ যুবকরা কোনো প্রকার সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে পারেনি৷ ফলে এলাকাবাসীর তুমুল বিক্ষোভের মুখে পড়েন ঐ পাঁচ যুবক৷ তখন এলাকাবাসী তাদের ধরে গাড়িসহ কিশোরগঞ্জ মোটরস্যান্ডে আটক করে রাখে৷ তাদের মধ্যে সাংবাদিক পরিচয় দেওয়া একজন যুবক হঠাৎ করে টিআর০১-এস-০৭৯২ নাম্বারের গাড়িতে প্রেস লেখা লাগানো লেখাটি টান দিয়ে খুলে ছিড়ে ফেলে দেয়৷ তখন সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ তখন  ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় কাকড়াবন থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ সেখান থেকে গাড়িসহ ঐ পাঁচ যুবককে আটক করে নিয়ে আসা হয় কাকড়াবন থানায়৷ অন্যদিকে কাকড়াবন থানার ওসি সুব্রত দেবনাথের কাছে ধৃত পাঁচ যুবক ও ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে উনি জানান, ধৃত পাঁচ যুবক সাংবাদিক৷ যদিও সুব্রত দেবনাথ ধৃত পাঁচ ব্যক্তির সাংবাদিক হওয়ার কোনো প্রমান না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন এবং স্থানীয় সাংবাদিকদের কোন সদ উত্তর দিতে পারেনি৷ সুব্রত দেবনাথ ধৃত পাঁচ যুবককে ছেড়ে দেয়৷ এই ধরনের পদক্ষেপে পুলিশের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে বিভিন্ন প্রশ্ণ দানা বাঁধছে৷ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাকড়াবনে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top