News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ির সামনে শিবসেনা নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা
Image

বাড়ির সামনে শিবসেনা নেতাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা

মুম্বই, ৮ জানুয়ারি (হি.স.): বাড়ির সামনেই স্থানীয় শিবসেনা নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল একদল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীর দল। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডটি ঘটেছে রবিবার রাত ১০:৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের কানদিভলি এলাকায়। মৃত শিবসেনা নেতার নাম অশোক সাওয়ান্ত। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে রবিবার বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল অশোক সাওয়ান্ত। ঠিক সেই সময় অশোকের বাড়ি থেকে ঠিক ২০০ মিটার দূরে তার উপর চড়াও হয়ে তাকে কুপিয়ে খুন করে ওই দুষ্কৃতীর দল। কোপানোর পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় বছর ৬২-র শিবসেনা নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অনুগামীরা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটিকে স্থানীয় শতাব্দী হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার পরিবারের সদস্য এবং বন্ধুদের। প্রথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে সম্প্রতি অশোক কেবল ব্যবসায় শুরু করেছিল। তারপর থেকে তার কাছে তোলা চেয়ে ফোনে হুমকি আসতো। সেটার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই হত্যাকাণ্ডে সঙ্গে যুক্ত থাকা দুষ্কৃতীদের ৩০২ ধারায় মামলা রজু করেছে পুলিশ।দুষ্কৃতীদের তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top