News Flash

  • Home
  • Uncategorized
  • অমূল্য হত্যাকান্ড নিয়ে বিজেপি ও সিপিএমে পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে
Image

অমূল্য হত্যাকান্ড নিয়ে বিজেপি ও সিপিএমে পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ এক ব্যাক্তিকে কুপিয়ে নৃশংসভাবে খুনের ঘটনায় রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের বক্তব্য, রাজনগরে অমূল্য মালাকারকে সিপিএমের প্ররোচনায় গোপাল মালাকার পরিকল্পিতভাবে খুন করেছে৷ এখন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য খুনীকে মানসিক রোগী সাজানো হচ্ছে৷ অন্যদিকে, রাজনগরের বিধায়ক সুধন দাস এই ঘটনাকে অযথা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন৷ তাঁর কথায়, মদমত্ত এক মানসিক রোগী গোপাল মালাকার অমূল্য মালাকারকে খুন করেছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্যও খুনী গোপাল মালাকারকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন৷

মঙ্গলবার রাতে রাজনগরে প্রকাশনগরের বাসিন্দা অমূল্য মালাকার প্রতিবেশী যুবক গোপাল মালাকারের দায়ের কোপে নৃশংসভাবে খুন হন৷ এই ঘটনায় বুধবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, সিপিএমের প্ররোচনায় গোপাল মালাকার অমূল্য মালাকারকে খুন করেছে৷ তার দায়ের এলোপাথারী আক্রমণে আরো তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ ঘাতক গোপাল মালাকারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ কিন্তু, এখন পুলিশের কাছে গোপাল মালাকার আসল সত্যি যাতে বলে না দেয়, তার জন্য তাকে মানসিক রোগী সাজানো হচ্ছে৷ বিপ্লব দেবের অভিযোগ, একইভাবে চানমোহন ত্রিপুরা খুনের ঘটনায় খুনীকে মানসিক রোগী সাজানো হয়েছিল৷ তিনি বলেন, সিপিএমের নির্দেশেই খুনের ঘটনায় প্রকৃত সত্য আড়াল করার জন্য খুনীদের মানসিক রোগী সাজানো হচ্ছে৷

এদিন তিনি জানান, আজ এই খুনের ঘটনার খোজখবর নিতে রাজনগরে গিয়ে দেখি সিপিএম ক্যাডাররা অমূল্য মালাকারের বাড়ি দখল নিয়ে রেখেছেন৷ তাঁর পরিবারের সদস্যদের সাথে ঘটনার বিস্তারিত জানার সময় সিপিএমের জনৈক ক্যাডার তাদের চাপ দিচ্ছিলেন যে এই ঘটনাটি রাজনৈতিক খুন নয়, এমনটা বলার জন্য৷ এমনকি সংবাদ মাধ্যমের সামনেও অমূল্য মালাকারের পরিবারের সদস্যদের মুখ খুলতে দেওয়া হচ্ছিল না৷ বিপ্লব দেব বলেন, এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ঘাতক গোপাল মালাকার মানসিক রোগী নন৷

তিনি অভিযোগ তুলে বলেন, স্থানীয় পুলিশ এই খুনের ঘটনায় সিপিএমের ইশারায় কাজ করছে৷ তাঁর দাবি, অমূল্য মালাকারের পরিবার বিজেপি সমর্থক, তাই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷ কিন্তু, এখন বিজেপি রাজনৈতিকভাবে এর মোকাবেলা করবে৷ তিনি বলেন, সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে সারা রাজ্যে প্রতিরোধ গড়ে তোলা হবে৷ এর জন্য তিনি সমস্ত কার্যকর্তাদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন৷
এদিকে, রাজনগরের বিধায়ক সুধন দাস এই ঘটনাটি রাজনৈতিক খুনের ঘটনা নয় বলে দাবি করেছেন৷ তিনি জানান, মদমত্ত এক মানসিক রোগী গোপাল মালাকার তার প্রতিবেশী অমূল্য মালাকারকে খুন করেছে৷ ঘাতকের আক্রমণে আরো তিনজন আহত হয়েছেন৷ তিনি বলেন, ঘাতক গোপাল মালাকারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ বর্তমানে সে পুলিশ হেপাজতে রয়েছে৷ তিনি আরো জানান, ঘাতক গোপাল মালাকার সবসময় নেশাগ্রস্ত থাকত৷ ফলে, এর পেছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র নেই বলে তিনি দাবি করেন৷ তাঁর মতে, বিজেপি এখন ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে৷ এদিকে, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশও এই ঘটনাটি রাজনৈতিক খুনের ঘটনা নয় বলে দাবি করেছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে শ্রীদাশ বলেন, মদমত্ত এক মানসিক রোগী গোপাল মালাকার তার প্রতিবেশী অমূল্য মালাকারকে খুন করেছে৷ এখন পর্যন্ত এই তথ্য মিলেছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top