News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপালের সাথে কেন দেখা করেননি ডিজিপি ও মুখ্যসচিব, স্পপষ্টিকরণ দাবী করল বিজেপি
Image

রাজ্যপালের সাথে কেন দেখা করেননি ডিজিপি ও মুখ্যসচিব, স্পপষ্টিকরণ দাবী করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ মহানির্দেশককে রাজ্যপালের তলব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের রাজভবনে না যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহল এবং প্রশাসনে ব্যাপক টানাপোড়েনের সৃষ্টি হয়েছে৷
বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মুখ্যসচিব ও পুলিশ প্রধানকে যদি রাজ্যপালের সাথে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী অনুমতি নিতে হয় তাহলে আসন্ন বিধানসভা নির্বাচন যে কতটা স্বচ্ছ হবে তা নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে৷ অন্যদিকে,

এদিন মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সাথে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি এসম্পর্কে কিছুই জানেন না৷
সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ মহানির্দেশকের কাছ থেকে স্পষ্টীকরণ চেয়েছে বিজেপি৷ বিধায়ক রতনলাল নাথ এবং প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মঙ্গলবার রাতে বিজেপি’র প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ ঘটনায় তাঁদের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম দেখা দিয়েছে৷ বিষয়টি যথেষ্ট উদ্বেগের৷ বিধায়ক রতন লাল নাথ বলেন, রাজ্যপালের দ্বারাই প্রশাসনিক কর্মকান্ড চলে৷ আর রাজ্যপালের নির্দেশ অমান্য করার কোনও এক্তিয়ার নেই রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ মহানির্দেশকের৷ মুখ্যমন্ত্রী কী নির্দেশ দিলেন না দিলেন এটা বিবেচ্য বিষয় নয়৷ মুখ্যমন্ত্রীও এভাবে নির্দেশ দিতে পারেন না৷ অন্যদিকে প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী বলেন, দেশের কোনও অঙ্গরাজ্যে, এমন কি ত্রিপুরায়ও এমন ঘটনা ইতোপূর্বে কখনও হয়নি৷ রাজ্য প্রশাসন যে পুরোপুরিভাবে পার্টির দ্বারা নিয়ন্ত্রিত, এক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গেছে তাই এর প্রমাণ৷ রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা এতে ভেঙে পড়েছে৷ বিজেপি এই ইস্যুতে অনতিবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ মহানির্দেশকের কাছ থেকে স্পষ্টীকরণ চেয়েছে৷ পার্টির নেতারা জানিয়েছেন, রাজ্যপাল এ ক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন তা তাঁর বিষয়৷ কিন্তু এ বিষয়ে রাজ্য সরকারকে জবাব দিতেই হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top