News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীর জীবন বাঁচানোর তাগিদে নিজের সদ্যোজাত শিশুকে বিক্রি করলেন এক মহিলা
Image

স্বামীর জীবন বাঁচানোর তাগিদে নিজের সদ্যোজাত শিশুকে বিক্রি করলেন এক মহিলা

লখনউ, ২ জানুয়ারি (হি.স.): স্বামীর জীবন বাঁচানোর জন্য নিজের ১৫ দিনের সদ্যোজাত শিশুকে ৪৫০০০ টাকায় বিক্রি করতে বাধ্য হলেন এক মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলি জেলার মীরগঞ্জে ঘটেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মহিলা বলেন, পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার জন্য স্বামীর চিকিৎসা খরচ বহন করতে পারছিলেন না তিনি। তাই বাধ্য হয়েই এই কাজ করেছেন তিনি।

অন্যদিকে, এখনও স্পষ্ট জানা যায়নি কি রোগে আক্রান্ত ছিল তার স্বামী। কিন্তু সূত্রের দাবি যেখানে স্বাস্থ্যখাতে প্রশাসন কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে খরচ করছে সেখানে কেন এইসব গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করা হচ্ছে না। এই ঘটনা থেকে আরও একটি দিক পরিষ্কার হয়ে গেল যে দেশের গরিব মানুষদের কাছে চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত অর্থ নেই।

এদিকে রাজ্যের সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনাটির খবর তারা নিয়েছে। শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য সবরকম প্রচেষ্ট তারা করছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। উল্লেখ্য, এর আগে গত বছরের মে মাসে দেশের পূর্ব প্রান্ত ত্রিপুরায় দারিদ্রতার কারণে মাত্র ২০০ টাকার বিনিময়ে নিজের সন্তানকে এক অটোরিক্সা চালকের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয় এক দম্পতি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top