News Flash

  • Home
  • Uncategorized
  • অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে থানায় এফআইআর
Image

অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে থানায় এফআইআর

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : দু’বারের অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করা হল ৷ শুক্রবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কমনওয়েলথ গেমসের যোগ্যতা নির্নায়ক ট্রায়ালের মাঝে সুশীল কুমার ও পরভিন রানার সমর্থকদের মধ্যে ধুন্ধুমার বাধে৷ সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন৷

অভিয়োগ, সংখ্যার বিচারে সুশীল সমর্থকরাই বেশি থাকায় ট্রায়ালে সুশীলের জয়ের পর তাদের হম্বিতম্বিই বেশি চোখে পড়ে৷ অনভিপ্রেত এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করলেও সুশীলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরভিন রানার ভাই নভিন রানা৷ সুশীল কুমারের সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়৷ যার ভিত্তিতেই ৩২৩ ও ৩৪১ নম্বর ধারায় দিল্লি পুলিশের এফআইআর দায়ের৷ সুশীল সমর্থকরা পরভিন ও তার পরিবারকে প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে থানায় নালিশ করেন নভিন রানা৷ প্রো কুস্তি লিগে পরভিনের খেলা আটকানোর চক্রান্ত চলছে বলেও জানানো হয়৷

উল্লেখ্য, দীনেশ কুমার, পরভিন রানা ও জীতেন্দরকে হারিয়ে ২০১৮ এপ্রিলে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হতে যাওয়া কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেন সুশীল৷ ফ্রি-স্টাইল কুস্তির ৭৪ কেজি বিভাগে দেশের হয়ে ম্যাটে নামবেন তিনি৷ এর আগে দেশের হয়ে দু’টি কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন সুশীল৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top