News Flash

Image

মশারী আন্দোলন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে আন্দোলনের ঝাঁচ বাড়াচ্ছে প্রদেশ বিজেপি৷ আগরতলা পুর নিগমের পরিষেবায় ক্ষুব্ধ ৭ রামনগর মন্ডল কমিটি শনিবার রাস্তায় মশারি টাঙিয়ে অভিনব আন্দোলন সংগঠিত করেছেন৷ মশা থেকে বাঁচতে শংকর চৌমুহনীতে সারা রাস্তায় মশারির নীচে ঢুকে বিক্ষোভ দেখিয়েছেন মন্ডলের কার্মকর্তারা৷
আগরতলা পুর নিগমের বেহাল পরিষেবাকে পুঁজি করে সরকারের উপর চাপ বাড়ানোর রাস্তায় নামলো বিজেপি৷ অভিযোগ, মশার তান্ডবে নগরবাসীর বাড়ছে সংক্রমক রোগ৷ পারিবারিক মাসিক বাজেট মশার জন্য কমপক্ষে ৭০০ টাকা বরাদ্দ রাখতে হচ্ছে৷ দারিদ্র সীমার নীচে বসবাসকারীদের এই সমস্যা নিরসনে কোন উদ্যোগ নেই বলে তোপ দেগেছেন আন্দোলনকারীরা৷
পুর পরিষদকে পুর নিগমে রূপান্তর করে ওয়ার্ড বিন্যাস করা হয়েছে৷ অভিযোগ, পুর নিগমের প্রশাসন পরিষেবার মান উন্নয়নে কোন ইতিবাচক সাড়া দিচ্ছে না৷ রাস্তায় মশারি টাঙিয়ে মানুষকে আন্দোলন করার জন্য সিপিএমে’র বিরুদ্ধে সুর চড়িয়েছেন ৭ রামনগর মন্ডলের নেতারা৷
পুর নিগম এলাকায় সপ্তাহে দু-দিন মশার ঔষুধ দেওয়া চালু করা, নালা নর্দমাগুলি যথা সময়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং দারিদ্র সীমার নীচে বসবাসকারীদের মশারি প্রদান করার জন্য দাবী জানিয়েছেন বিজেপি’র নেতৃত্বরা৷ ব্যস্ততম রুটে মশারি আন্দোলনে হতবিহ্বল শহরবাসী৷ এই আন্দোলনে নগর এলাকায় প্রশাসনিক ব্যর্থতা উন্মোচিত হয়েছে জনসম্মুখে বলাই বাহুল্য৷ চাপ বাড়বে সরকারে উপর, দাবী রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top