News Flash

  • Home
  • Uncategorized
  • আদালত অবমাননার জুজুতে দশজনকে চাকুরী দিল সরকার
Image

আদালত অবমাননার জুজুতে দশজনকে চাকুরী দিল সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ আদালত অবমাননার হাত থেকে বাঁচতে অবশেষে রাজ্য সরকার ১০ জন বিজ্ঞান স্নাতককে কৃষি দপ্তরে চাকুরী দিয়েছে৷ গত ১৯ ডিসেম্বর এই মর্মে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে বলা হয়েছে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে ১০ জন বিজ্ঞান স্নাতককে কৃষি দপ্তরে নিয়োগ করা হচ্ছে৷ তারা হলেন, দেবজানি সাহা, পূর্ণিমা দেবনাথ, পূর্ণিমা সাহা, ঊষা বেদাগ্ণা, গোবিন্দ পাল, অর্জুন দেবনাথ, প্রবির কর্মকার, সোমা সাহা, লক্ষণ সাহা এবং বিশ্বজিৎ পাল৷ উচ্চ আদালত রায়ে বলা হয়েছিল, মামলাকারী ১০ জন বিজ্ঞান স্নাতকদের ৬মাসের মধ্যে চাকুরী দিতে হবে৷ শিক্ষা দপ্তরে চাকুরী দেওয়া সম্ভব না হলে রাজ্য সরকারের অধিন যেকোন দপ্তরে তাদের নিয়োগ করা যেতে পারে৷
তবে রাজ্য সরকার ১০ জন বিজ্ঞান স্নাতককে আদালত অবমাননার হাত থেকে রেহাই পেতেই চাকুরী দিতে রাজি হয়েছে৷ মামলাকারীদের পক্ষে আইনজীবী কৌশিক রায় সম্প্রতী জানিয়েছিলেন উচ্চ আদালতের বিচারপতি সুভাশিষ তলাপাত্র গত ৯ জুন ১০ জন বিজ্ঞান স্নাতকদের ৬ মাসের মধ্যে চাকুরী দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন৷ সে মোতাবেক গত ৯ ডিসেম্বর উচ্চ আদালতের রায় কার্যকরের মেয়াদ সমাপ্ত হয়েগেছে৷ কিন্তু রাজ্য সরকার ১০ জন বিজ্ঞান স্নাতকদের চাকুরী দেয়নি৷ তিনি জানিয়েছিলেন, এই কারণে বঞ্চিত স্নাতকরা গত ১৪ ডিসেম্বর রাজ্য সরকারকে আদালত অবমাননার একটি নোটিস প্রদান করেন৷ তিনি জানান, গত ১৩ ডিসেম্বর বিজ্ঞান স্নাতকরা আইন সচীবের অনুপস্থিতিতে আইন দপ্তরের উপ সচিবের সাথে দেখা করেছিলেন৷
আইনজীবী কৌশিক রায় জানান, এই মামলায় রাজ্য সরকার নিজেই উচ্চ আদালতে চাকুরীর প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু সেই প্রতিশ্রুতির খেলাপ করেছে রাজ্য সরকার৷ তবে, আদালত অবমাননার নোটিশ মিলতেই রাজ্য সরকার তরিঘরি ১০ জন বিজ্ঞান স্নাতকদের কৃষি দপ্তরে নিয়োগের পদক্ষেপ নিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top