News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের হট্টগোলে রাজ্যসভায় ভাষণ দেওয়া হল না সচিন তেন্ডুলকরের
Image

বিরোধীদের হট্টগোলে রাজ্যসভায় ভাষণ দেওয়া হল না সচিন তেন্ডুলকরের

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স. ): বিরোধীদের হট্টগোলে গণতন্ত্রের মন্দিরে ভাষণ দেওয়া হল না ভারতরত্ন সচিন তেন্ডুলকরের| বৃহস্পতিবার রাজ্যসভায় প্রথম ভাষণ দেওয়ার কথা ছিল ভারতের কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরের | কিন্তু ২ জি দুর্নীতি মামলায় আদলতের রায় নিয়ে বিরোধী সদস্যদের হইহট্টগোলে বাধা পড়ল মাস্টার-ব্লাস্টারের ভাষণে। বিরোধীদের এহেন আচরণের নিন্দা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বিরোধী সদস্যদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগামীকাল ১১ পর্যন্ত রাজ্যসভা মুলতুবী করে দেওয়া হয়।

সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম রাজ্যসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল ভারতীয় সচিন তেন্ডুলকরের। রাজ্যসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ‘রাইট টু প্লে, ফিউচার অব স্পোর্টস ইন ইন্ডিয়া’ বিষয়ে বলার জন্য নোটিস দিয়েছিলেন সচিন। এ বিষয়ে স্বল্প সময়ের আলোচনা চেয়ে নোটিশ দিয়েছিলেন ১০০ সেঞ্চুরির মালিক। এ ব্যাপারে বিজেপি সাংসদ রণবিজয় জুদেব ও কংগ্রেসের পিএল পুনিয়া সচিনের প্রস্তাবকে সমর্থন করেছিলেন। ভারতে ক্রীড়া-পরিকাঠামো ও ক্রীড়া-শিক্ষার বেহাল দশা নিয়ে বক্তব্য রাখার কথা ছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের।কিন্তু ২ জি দুর্নীতি মামলায় আদলতের রায় নিয়ে বিরোধী সদস্যদের হইহট্টগোলে বাধা পড়ল মাস্টার-ব্লাস্টারের ভাষণে।

বিরোধীদের এহেন আচরণের নিন্দা করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বলেন, \”আপনারা ক্রীড়া বিষয়ক কোনও কিছু শুনতে চাইছেন না। ভারতরত্নকে অসম্মান করছেন। ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীকে অপমান করছেন। এটা কোনও পদ্ধতি হতে পারে না।\”

আজ সিবিআই বিশেষ আদালতের রায়ে টু-জি মামলায় বেকসুর খালাস পেয়েছেন এ রাজা এবং কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্ত। ১ লক্ষ ৭৬ হাজার টাকার কেলেকাঙ্কারির কলঙ্ক ‘মুছতেই’ সংসদের ভিতরে শাসকদলকে চেপে ধরেছে কংগ্রেস-সহ বিরোধীরা। ইউপিএ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করা হয়েছে। তার জন্য ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই ‘ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা’ নিয়েই সরগরম হয়ে উঠেছে সংসদের শীতকালীন অধিবেশন। হট্টগোলের মধ্যে পড়ে রাজ্যসভায় নিজের প্রথম ভাষণটাই দিতে পারলেন না ভারতরত্ন সচিন।

প্রসঙ্গত, ২০১২-র এপ্রিলে রাজ্যসভার সদস্য মনোনীত হন এই ব্যাটিং কিংবদন্তী। পিআরএস লেজিসলেটিভ রিসার্চ অনুসারে, রাজ্যসভায় তাঁর উপস্থিতির হার মাত্র ৮ শতাংশ। এভাবে সদস্য হয়েও অধিবেশনে যোগ না দেওয়ায় অনেকেই সচিনের সমালোচনাও করেছেন। একই কারণে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী রেখাও।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top