News Flash

  • Home
  • Uncategorized
  • এখনই শেষ নয়, বিশেষ সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবে ইডি
Image

এখনই শেষ নয়, বিশেষ সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবে ইডি

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস হওয়ার পর খুব বেশি উচ্ছ্বসিত হয়ে বোধ হয় ভুল করছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্ত| কারণ, টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে শীঘ্রই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে| টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস হয়েছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি সহ ১৭ জন অভিযুক্তই| বৃহস্পতিবার রায়দানের সময় বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ও পি সাইনি বলেছেন, ‘টুজি স্পেকট্রাম বন্টনে কোনও দুর্নীতি হয়নি|’

আদালতের রায়দানের পরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে জানানো হয়েছে, বিশেষ সিবিআই আদালতের রায় স্টাডি করার পর এবং নিখুঁত তদন্তের পরই হাইকোর্টের দ্বারস্থ হবে ইডি| এদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর তরফে জানানো হয়েছে, সিবিআই-ও বিশেষ সিবিআই আদালতের রায় স্টাডি করে দেখবে| সিবিআই মুখপাত্র অভিষেক দয়াল জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত আমরা সম্পূর্ণ রায় হাতে পাইনি| রায় হাতে পেলেই স্টাডি করা হবে এবং আইনি মতামত গ্রহণ করা হবে| তারপরই পরবর্তী পদক্ষেপ নেওযা হবে|’

টুজি স্পেকট্রাম দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী| পাটিয়ালা হাউস কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী জানিয়েছেন, ‘সততা প্রমাণ করতে হলে সরকারের উচিত অবিলম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়া|’ অন্যদিকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘এই রায়কে সম্মানের একটি স্মারক হিসেবে বিবেচনা করা মোটেই উচিত নয় কংগ্রেসের|’ বৃহস্পতিবার সকালে বিশেষ সিবিআই আদালতে বেকসুর খালাস ঘোষণা হওয়ার পর হাসিমুখেই পাতিয়ালা হাউস কোর্ট থেকে বেরিয়ে যান প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোঝি| এই হাসি কত দিন টেকে সেটাই এখন দেখার|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top