News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৮-র মধ্যে দেশের সমস্ত রেল স্টেশনকে এলইডি লাইটের আওতায় আনা হবে, দাবি রেলমন্ত্রকের
Image

২০১৮-র মধ্যে দেশের সমস্ত রেল স্টেশনকে এলইডি লাইটের আওতায় আনা হবে, দাবি রেলমন্ত্রকের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): রেলকে আরও বেশি পরিবেশ বান্ধব করে তোলার জন্য অভিনব সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ২০১৮ সালের মধ্যে দেশের সমস্ত রেল স্টেশনগুলিতে ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহারের অঙ্গীকার নিল ভারতীয় রেল। রেলমন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘রেলকর্মীদের সরকারী আবাসন, স্টেশন এবং প্ল্যাটফর্ম চত্বরে ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহারের জন্য কাজ করে চলেছে কেন্দ্র।’

রেলমন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘জ্বালানির অপচয় বন্ধ করতে এবং পরিবেশ সংরক্ষণের জন্য ৩১ মার্চ ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটা রেল স্টেশনকে এলইডি লাইটের আওতায় আনা হবে। এর জন্য বৃহদ উদ্যোগ নেওয়া হয়েছে।’ অন্যদিকে নভেম্বর ২০১৭ সাল পর্যন্ত দেশের ৩৫০০ রেল স্টেশনে ১০০ শতাংশ এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে সংখ্যাটা আরও বেশি বাড়ানো হবে বলে দাবি করা হয়েছে। এই উদ্যোগের ফলে ২৪০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ অপচয় বন্ধ হবে। তার ফলে ১০ শতাংশ জ্বালানির বাঁচবে। এতে করে ১৮০ কোটি টাকা ভারতীয় রেলের সাশ্রয় হবে। রেলমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে প্রতি অঞ্চলের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। রেল স্টেশনের পাশাপাশি ট্রেনেও এবার থেকে এলইডি লাইটের ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৩০০ টি নন-এসি এবং থ্রি-টিয়ার কামরাগুলিকে পুরোপুরি এলইডি আলোর আওতায় আনা হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top