News Flash

  • Home
  • Uncategorized
  • কমনওয়েলথে সোনার পদক পেলেন সাক্ষী ও সুশীল
Image

কমনওয়েলথে সোনার পদক পেলেন সাক্ষী ও সুশীল

জোহানেসবার্গ, ১৮ ডিসেম্বর (হি.স.) : কমনওয়েলথ রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক পেলেন সাক্ষী মালিক। এই প্রতিযোগিতায় ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগে তিনি অংশগ্রহণ করেছিলেন। নিউজিল্যান্ডের প্রতিপক্ষ তায়লা তুয়াহীনকে হারিয়ে তিনি পদক জয় করেন। রবিবার প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি সাক্ষী। তাঁর আক্রমণাত্মক ঝাঁঝের দৌলতে ১৩-২ ব্যবধানে জয়লাভ করেন। এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত সাক্ষী।

তিন বছর পর আন্তর্জাতিক কুস্তির মঞ্চে ফিরেই চমক সুশীল কুমারের৷ কামব্যাকেই কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার দখল নিলেন দু’বারের অলিম্পিক পদক জয়ী সুশীল৷ সোনা জিতেছেন দেশের আর এক অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিকও৷

জোহানেসবার্গে ৭৪ কেজি ফ্রি-স্টাইল বিভাগের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী আকাশ খুল্লারকে হারিয়ে দেন সুশীল৷ সোনার পদক জিতে মাতৃভূমিকে তা উৎসর্গ করেন তিনি৷ একই ইভেন্টে আর এক ভারতীয় প্রভীন রানা ব্রোঞ্জ পদক জেতেন৷ কমনওয়েলথ পর্যায়ে সুশীলের এটি পাঁচ নম্বর খেতাব৷ নভেম্বরে ইন্দোরে জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সুশীল৷ যদিও তিন প্রতিদ্বন্দ্বির সুশীলকে ওয়াকওভার দেওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি৷ প্রভীন রানাও সেদিন সুশীলকে ম্যাচ ছেড়ে দিয়েছিলেন৷ কমনওয়েলথ কুস্তিতে সোনা জিতে যাবতীয় সমালোচনায় জল ঢাললেন সুশীল৷

মেয়েদের ৬২ কেজি ফ্র-স্টাইল ইভেন্টের ফাইনাল বাউটে রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী পরাজিত করেন নিউজিল্যান্ডের টাইলা তুয়াহিনকে৷ ১৩-২ পয়েন্টের ব্যবধান দেখেই বোঝা যায় ফাইনালে কতটা একতরফা আধিপত্য দেখিয়েছেন সাক্ষী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top