News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে জয়ী হয়েও চাপ বাড়ল বিজেপির
Image

গুজরাটে জয়ী হয়েও চাপ বাড়ল বিজেপির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর৷৷ জয় প্রত্যাশিত ছিল৷ কিন্তু, গুজরাটে জয়ী হয়েও ফলাফল মোদি-শাহদের জন্য চাপ আরো বাড়াল৷ ১৮২ আসনের গুজরাট বিধানসভায় বিজেপি জয়ী হয়েছে ৯৯ টি আসনে৷ বিরোধী হিসেবে গেরুয়া শিবিরকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস৷ কংগ্রেসের দখলে গেছে ৭৭ টি আসন৷ স্বাভাবিকভাবেই সরকার গড়তে চলেছে বিজেপি৷ কিন্তু, ভোটের হার এবং আসন সংখ্যা বিজেপিকে চিন্তায় ফেলেছে৷ এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই জয়ের জন্য উন্নয়নকে কৃতিত্ব দিয়েছেন৷ সাথে জানিয়েছেন, নির্বাচনী ফলাফল নিয়ে রাতেই দলের সংসদীয় কমিটি বৈঠক করবেন৷ শাহর মতে, গুজরাটে কংগ্রেস এই ফলাফল জাতিবাদ নিয়ে সুড়সুড়ি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটিয়ে হাসিল করেছে৷ এই ফলাফল আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন নির্বাচনী ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ সাথে দাবি করেছেন, আগামী দিনে কংগ্রেস আরো বৃহৎ আকারে ঘুরে দাঁড়াবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী ফলাফলের জন্য দলের সকল কর্মী সমর্থকদের কৃতিত্ব দিয়েছেন৷

শৈত্যপ্রবাহ সত্বেও হাইভোল্টেজ গুজরাট নির্বাচনের ফলাফল নিয়ে সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল৷ সকালে গণনা শুরু হওয়ার পর ঘন ঘন হাওয়া বদলাতে থাকে৷ কখনো বিজেপি এগিয়ে যায়, আবার কখনো কংগ্রেস বিজেপিকে পেছনে ফেলে দেয়৷ এক সময় সমস্ত বুথ ফেরত সমীক্ষা ভুল বলে প্রমাণিত হচ্ছিল৷ কংগ্রেস বিজেপিকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছিল৷ কিন্তু, সময় যত এগিয়েছে, তার সাথে হাওয়াও বদলাতে শুরু করেছে৷

গুজরাটে বিজেপি ও কংগ্রেস ছাড়া এনসিপি ১টি, ভারতীয় ট্রাইবেল পার্টি ২টি এবং নির্দলের দখলে ৩টি আসন গেছে৷
এই গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের ভোটের হার গত নির্বাচনের তুলনায় বেড়েছে৷ তবে, আসনের নিরিখে বিজেপির আসন সংখ্যা কমেছে৷ অন্যদিকে, কংগ্রেসের আসন সংখ্যা বেড়েছে৷ ২০১২ সালে নির্বাচনে বিজেপি ১১৫টি আসন দখল করেছিল এবং ভোটের হার ছিল ৪৭৮৫ শতাংশ৷ এদিকে ঐ বছর কংগ্রেস ৬১ টি আসন দখল করেছিল এবং ভোটের হার ছিল ৩৮৯৩ শতাংশ৷ এবছর বিজেপি পেয়েছে ৯৯টি আসন এবং ভোটের হার ৪৯১ শতাংশ৷ অন্যদিকে, কংগ্রেস পেয়েছে ৭৭টি আসন এবং ভোটের হার ৪১৪ শতাংশ৷ এদিন অমিত শাহ দাবি করেন, গত নির্বাচনের তুলনায় এবছর ১২৫ শতাংশ ভোট বেশি পেয়েছে বিজেপি৷ কিন্তু, এটাও দেখার বিষয় কংগ্রেসেরও ভোটের হার বেড়েছে৷ এবার ভোটের হারে কংগ্রেস গত নির্বাচনের তুলনায় বেশি পেয়েছে ২৪৭ শতাংশ৷

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের গুজরাট নির্বাচনে ভোটের হারে বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে৷ তাঁদের যুক্তি, ২০১৪ লোকসভা নির্বাচনে গুজরাটে বিজেপির ভোটের হার ছিল ৫৯১ শতাংশ৷ সাড়ে তিন বছরে বিধানসভা নির্বাচনে তা কমেছে ১০ শতাংশ৷ এদিকে, কংগ্রেসের বিরাট উত্থান হয়েছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের৷ তাঁদের বক্তব্য, ২০১৪ লোকসভা নির্বাচনে গুজরাটে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ছিল ৩২৯ শতাংশ, যা এবার বিধানসভা নির্বাচনে বেড়েছে প্রায় ৯ শতাংশ৷ ভোটের হারে এই পরিবর্তন স্বাভাবিকভাবে বিজেপিকে চিন্তায় ফেলেছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের৷

গুজরাট নির্বাচনের ফলাফলকে ঘিরে কংগ্রেস কড়া প্রতিদ্বন্দ্বিতার দাবি করলেও, বিজেপি তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে৷ বিজেপির একাধিক মুখপাত্র দাবি করেন, প্রত্যাশিত জয় পেয়েছে দল৷ তাঁদের দাবি, এই জয় উন্নয়নের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের অগাধ বিশ্বাসের দলিল৷ অবশ্য এই দাবি কোন মতেই মানতে রাজি নন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ তাঁর কটাক্ষ, গুজরাটের ফলাফলে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে৷ কিন্তু, এদিন সকালে ফলাফলের প্রাথমিক অনুমান মিলতেই সংসদে ঢুকার মুখে জয় চিহ্ণ দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শিবসেনা ছাড়া বিজেপির সহযোগীরা এই ফলাফলে গেরুয়া শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা করেছে৷ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপির এই ফলাফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন৷ চারবার এই রাজ্যে বিজেপি ভোটে জিতে সরকার গড়েছে৷ এই নিয়ে ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি৷ আগের ২২ বছরের পর আরও পাঁচ বছরের জন্য বিজয় রূপানির নেতৃত্বে বিজেপি সরকার তৈরি করতে চলেছে৷ তবে ২০১২ সালে বিজেপি ১১৫ টি আসন পেয়েছিল৷ দু’রাজ্যের বিজেপি-র সাফল্য আসলে কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের ফল৷ আমি বিজেপি কার্যকর্তাদের কুর্নিশ জানাই৷ দু’রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি আরও বলেন, সুশাসন ও উন্নয়নের রাজনীতিকে সমর্থন করে মানুষ গুজরাট ও হিমাচল প্রদেশের ফলাফল সেই ইঙ্গিতই দিল৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই গুজরাটে ফের সরকার গড়ছে বিজেপি৷ সেইসঙ্গে হিমাচল প্রদেশেও ক্ষমতা দখল করছে কেন্দ্রের শাসক দল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top