News Flash

  • Home
  • Uncategorized
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হল বিজয় দিবস
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হল বিজয় দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷  শনিবার রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হল বিজয় দিবস৷ এই দিনেই ভারতীয় সেনাবাহিনীর কাছে

বিজয় দিবস উপলক্ষ্যে লিচুবাগানে শহিদ মিনারে শ্রদ্ধা ভারতীয় সেনা বাহিনীর৷ ছবি নিজস্ব৷

আত্মসমর্পণ করেছিল তৎকালীন পূর্বপাকিস্তান অধুনা বাংলাদেশে অবস্থানরত পাক সেনারা৷ গঠিত হয় নতুন রাষ্ট্র বাংলাদেশ৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে শনিবার শ্রদ্ধা জানানো হচ্ছে৷ দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করে আসছেন ভারতীয় সেনারা৷ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর ৫৭ মাউন্টেইন ডিডিশন৷ এই ৫৭ মাউন্টেইন ডিডিশনের আটিলারি বিগ্রেড ত্রিপুরা দিয়েই তাদের অভিযান শুরু করে৷ আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ক্রমাগ্রগতিতে প্রচুর ভারতীয় সৈন্য আত্মবলিদান করেন৷ ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর ৯৩ হাজার পাক সেনা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে৷ সমগ্র বিশ্বে এটা আত্মসমর্পণকারী সৈন্যদের রেকর্ড বলে এখনও বিবেচিত হয়৷ এই যুদ্ধে আগরতলা ছিল ভারতীয় সেনাদের মুল ঘাঁটি৷ শুধু তাই নয়, এ সময় ত্রিপুরার জনসংখ্যার দ্বিগুণ বাংলাদেশী শরণার্থী এ রাজ্যে এসে আশ্রয় নিয়েছিলেন৷ অন্যদিকে এ রাজ্যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন৷ আগরতলার পোস্ট অফিস চৌমুহনীর শদিস্তম্ভে শ্রদ্ধা জানান ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়৷ এই স্তম্ভের পাশেই রাখা আছে সেই যুদ্ধে ব্যবহৃত পাক সেনাদের কাছ থেকে উদ্ধারকৃত একটি মার্কিন ট্যাংকার৷ এই যুদ্ধে শহিদ ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানরা উপস্থিত ছিলেন৷ এছাড়া রাজ্যে বিভিন্ন স্থানে আজ অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে৷ বিলোনীয়ার চোত্তাখলায় শনিবার একটি পার্কের উদ্বোধন করা হয়৷ এই পার্কটির নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধো পার্ক৷ এই স্থানটিতেই বাংলাদেশের মুক্তিযোদ্ধার পাক সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ নিতেন৷ তাঁদের অনেকেই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এবং এ সব এলাকায় তাঁদের সমাধিস্থ করা হয়৷ রাজ্যে আরও বহু এলাকায় এ ধরনের মুক্তিযোদ্ধা৷ প্রশিক্ষণ কেন্দ্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে৷ এই পার্কটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কছরেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়েও দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top