News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরে বিমানবন্দর সম্প্রসারণ আধুনিকিকরণে তিন বছরের জন্য বরাদ্দ আড়াই হাজার কোটি টাকা
Image

পূর্বোত্তরে বিমানবন্দর সম্প্রসারণ আধুনিকিকরণে তিন বছরের জন্য বরাদ্দ আড়াই হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ বিমান যোগাযোগে পূর্বোত্তরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই শুক্রবার রাজ্যে আসেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান গুরুপ্রসাদ মহাপাত্র৷ আগামী তিন বছরে পূর্বোত্তরে রাজ্যগুলিতে বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিকিকরণে বরাদ্দ হয়েছে আড়াই হাজার কোটি টাকা৷ শ্রী মহাপাত্র আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন৷ পাশাপাশি জানান, কৈলাসহর বিমানবন্দরে ট্রুজেট বিমান সংস্থা পরিষেবা দেবে৷ ঐ বিমান বন্দরটির ফিনান্সিয়াল বিড গতকাল খুলেছে বলে তিনি জানিয়েছেন৷
এদিন সকালে রাজ্যে তিনি এসে আগরতলা বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং পরিদর্শন করেছেন৷ এরপর মহাকরণে রাজ্যের মুখ্যসচিব সঞ্জিব রঞ্জনের সাথে তিনি বৈঠক করেছেন৷ সূত্রের খবর, বৈঠকে তিনি কৈলাসহর বিমানবন্দরটিকে সম্প্রসারণের জন্য দু-বছর আগে চাওয়া ৭৫ একর জমি অধিগ্রহণের স্থিতি সম্পর্কে মুখ্য সচিবের কাছে জানতে চেয়েছেন৷ ঐ বৈঠকে আগরতলা বিমানবন্দরকে আধুনিকি করণ এবং কৈলাসহর বিমানবন্দরকে সংস্কারের পর ছোট বিমান পরিষেবা চালু করার বিষয়ে আলোচনা হয়েছে৷
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী মহাপাত্র জানান, আঞ্চলিক বিমান পরিষেবার পরিসর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের ঘোষিত উড়ান স্কীমে নর্থ-ইষ্ট কানেক্টিভিটির বিমান পরিষেবা কৈলাসহর বিমানবন্দরকে ব্যাবহার করে চালু করা হবে৷ উড়ান স্কীমের অন্তর্গত ছোট শহরকে যুক্ত করা হবে৷ তিনি জানান, কৈলাসহর বিমানবন্দরে ট্রুজেট বিমান সংস্থা পরিষেবা দেবে৷ কৈলাসহর বিমানবন্দরের জন্য ফিনান্সিয়াল বিড গতকাল খুলেছে৷ তাতে দেশের বিমান মানচিত্রে কৈলাসহর বিমানবন্দরও যুক্ত হয়েছে৷ তিনি আরও জানান, আগরতলা বিমানবন্দরকে আধুনিকিকরণের ৫০০ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে৷ তিনি জানান, আগরতলা বিমানবন্দর দিয়ে বহু যাত্রী যাতায়াত করছেন৷ গত অর্থবছরে আগরতলা বিমানবন্দর দিয়ে ১৩ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন৷ আগামী দিনে এই বিমানবন্দরের প্যাসেঞ্জার ট্রাফিক আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ শ্রী মহাপাত্র জানান, বিমান সংস্থা কৈলাসহর বিমানবন্দরে পরিষেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করার আগেই ঐ বিমানবন্দরটি নতুন করে প্রস্তুত করতে হবে৷
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান জানিয়েছেন, আগামী তিন বছরে পূর্বোত্তরের রাজ্যগুলিতে বিমান পরিষেবার পরিসর বৃদ্ধির লক্ষ্যে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, আগরতলা বিমানবন্দর সহ পূর্বোত্তরের রাজ্যগুলির বিমানবন্দরগুলিকে ঢেলে সাঁজানো হবে৷ তাঁর মতে, পূর্বোত্তরে রাজ্যগুলির বিমান যোগাযোগ আরো উন্নত করার প্রয়োজনিয়তা রয়েছে৷ সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷
এদিন তিনি রাজ্য সফরে এসে আগরতলা রাজ্য অতিথিশালায় পূর্বোত্তরের রাজ্যগুলির বিমানবন্দরের পর্যালোচনা বৈঠক করেছেন৷ গুয়াহাটি, আগরতলা, ইম্ফল এবং শিলচড় বিমানবন্দরের বিষয়েও তিনি পর্যালোচনা করেছেন৷ এরই সাথে ডিব্রুগড়, ডিমাপুর, শিলং এবং পূর্বোত্তরের আঞ্চলিক পর্যালোচনা বৈঠকও এদিন তিনি করেছেন৷

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top