News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিবপুরের হাওড়া জুটমিলে, প্রবল আতঙ্ক
Image

ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিবপুরের হাওড়া জুটমিলে, প্রবল আতঙ্ক

হাওড়া, ১৬ ডিসেম্বর (হি.স.): ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড শিবপুরের হাওড়া জুটমিলে| আগুনের লেলিহান শিখায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| আশঙ্কা

অভয়নগর অনাথদের হোম আগুন৷ শুক্রবার সন্ধ্যায় তোলা নিজস্ব ছবি৷

করা হচ্ছে, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| দমকলের ৪টি ইঞ্জিন ও দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় প্রায় ঘন্টাখানেক পর সকাল ৫.৩০ মিনিট নাগাদ আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে এসেছে| পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, শনিবার ভোর ৪.২০ মিনিট নাগাদ শিবপুরের হাওড়া জটুমিলে আগুন লাগে| প্রথমে জুটমিলের নিরাপত্তা রক্ষীরা ধোঁয়া দেখতে পান| প্রথমে তাঁরা আগুন নেভানোর চেষ্টা চালালেও, বিধ্বংসী রূপ আগুনের লেলিহান শিখা|

এরপরই খবর দেওয়া হয় দমকলে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ৪টি ইঞ্জিন| ততক্ষণে আগুনে পুড়ে যায় জুটমিলের একাংশ| কিন্তু, দমকলের ৪টি ইঞ্জিন ও দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় প্রায় ঘন্টাখানেক পর সকাল ৫.৩০ মিনিট নাগাদ আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই|

আগুনের লেলিহান শিখায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| আশঙ্কা করা হচ্ছে, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে| জুটমিল কর্মীরা জানিয়েছেন, দমকল কর্মীরা দ্রুত আসায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top