News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ পাক শিশুর চিকিৎসার জন্য ভিসা মঞ্জুর করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Image

পাঁচ পাক শিশুর চিকিৎসার জন্য ভিসা মঞ্জুর করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারতে চিকিৎসার জন্য ১০ মাসের এক সদ্যোজাত সহ পাঁচ পাক শিশুর ভিসা মঞ্জুর করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রী ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন, পাক শিশু-মহম্মদ আহমদ (১০ মাস), আবুজার (৭ বছর), মোহিত (৭ বছর),জয়নাব শাহজাদি (৮ বছর), মহম্মদ জৈন আসলাম (৯ বছর)-দের জন্য মেডিকেল ভিসার অনুরোধ এসেছিল। সবারই আর্জি মঞ্জুর করা হয়েছে। পাকিস্তানের আরও দুই নাগরিকের মেডিকেল ভিসার আর্জিতে ছাড়পত্র দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাজ। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সত্ত্বেও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাক নাগরিকদের মেডিকেল ভিসার আর্জিতে মানবিকতার খাতিরেই তৎপরতার সঙ্গে সাড়া দিয়ে আসছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top