নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারতে চিকিৎসার জন্য ১০ মাসের এক সদ্যোজাত সহ পাঁচ পাক শিশুর ভিসা মঞ্জুর করলেন বিদেশমন্ত্রী সুষমা
স্বরাজ। বিদেশমন্ত্রী ট্যুইটের মাধ্যমে জানিয়েছেন, পাক শিশু-মহম্মদ আহমদ (১০ মাস), আবুজার (৭ বছর), মোহিত (৭ বছর),জয়নাব শাহজাদি (৮ বছর), মহম্মদ জৈন আসলাম (৯ বছর)-দের জন্য মেডিকেল ভিসার অনুরোধ এসেছিল। সবারই আর্জি মঞ্জুর করা হয়েছে। পাকিস্তানের আরও দুই নাগরিকের মেডিকেল ভিসার আর্জিতে ছাড়পত্র দেওয়ার কথাও জানিয়েছেন স্বরাজ। দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন সত্ত্বেও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পাক নাগরিকদের মেডিকেল ভিসার আর্জিতে মানবিকতার খাতিরেই তৎপরতার সঙ্গে সাড়া দিয়ে আসছেন।
পাঁচ পাক শিশুর চিকিৎসার জন্য ভিসা মঞ্জুর করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















