News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ববাংলা নিয়ে কেউ কেউ হিংসায় সমালোচনা করছে, নাম না করে মুকুলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Image

বিশ্ববাংলা নিয়ে কেউ কেউ হিংসায় সমালোচনা করছে, নাম না করে মুকুলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া, ১৩ ডিসেম্বর(হি.স.): ‘বিশ্ববাংলা নিয়ে হিংসায় কেউ কেউ সমালোচনা করছে। তাদের বলি মুর্খের দল। বাংলাকে নিয়ে গর্ববোধ করে না।’ বুধবার বাঁকুড়ার ইন্দপুর বাগডিহা ময়দানে নাম না করে মুকুল রায়ের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি গ্রামে টাকা বিলিয়ে ভেদাভেদ করলে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেন। পুলিশকে ধরিয়ে দিলে তাদের পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।
বুধবার জেলা সফরে তৃতীয় প্রশাসনিক সভাটি হয় বাঁকুড়ার ইন্দপুর বাগডিহা ময়দানে। এদিন জঙ্গলমহল কাপের ৫ জেলার সফলদের পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের মঞ্চ থেকে ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ৩৯টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এছাড়াও বেশ কিছু উপভোক্তার হাতে সরকারি বেশ কিছু প্রকল্পের অনুদান তুলে দেন। রাজ্যে বিভিন্ন প্রকল্প ও নানান সরকারি উন্নয়নগুলি তুলে ধরেন তাঁর বক্তৃতায়। তিনি বলেন,\”জঙ্গলমহল এখন মাওবাদী মুক্ত হয়েছে। সেখানের মানুষ ভয়মুক্ত মনে ঘোরাফেরা করতে পারছে। এটা রাজ্য সরকারের বড় সাফল্য। জঙ্গলমহলে আর ভয় নেই। জঙ্গলমহলের মানুষ ভালো আছেন, জঙ্গলমহলের মা বোনেরাও ভালো আছেন। জঙ্গলমহল ভালো থাকুক আমরা চাই। জঙ্গলমহলের জন্য নানান উন্নয়ন মূলক কর্মযজ্ঞ চলছে। তিনি নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন,\” এটা দেখে অনেকের হিংসা হচ্ছে। কিছু নেতা আছে যারা শুধু বলে বেড়াচ্ছে কিছুই হয়নি। হিংসা করে কেউ কেউ বিশ্ব বাংলা নিয়ে সমালোচনা করছে। বিশ্ববাংলার নামে কুৎসা রটাছে। তারা সব মূর্খের দল। বিশ্ববাংলা নিয়েও রাজনীতি করছে। বাংলাকে নিয়ে তারা গর্ব বোধ করে না।\” এদিন কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বলেন,\” বাংলাকে ভাতে মারার চেষ্টা করবেন না বাংলার মানুষের ঘরে ঘরে ভাত আছে। আমার সকলকে নিয়ে চলার চেষ্টা করি আর যারা ভাগাভাগি করে তাঁরা রাজ্য ও দেশকে ভালোবাসে না।\” তিনি আরও বলেন,\” এলাকায় এসে কেউ টাকা বিলিয়ে মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করলে কিংবা উল্টো পাল্টা প্রচার করলে পুলিশে খবর দেবেন। ধরিয়ে দিলে পুলিশ তাদেরকে পুরস্কৃত করবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top