News Flash

  • Home
  • Uncategorized
  • ২২টী শীতকালীন বিশেষ ট্রেন চালাবে দক্ষিন পূর্ব রেল
Image

২২টী শীতকালীন বিশেষ ট্রেন চালাবে দক্ষিন পূর্ব রেল

কলকাতা ,১৩ ডিসেম্বর (হিস): শীত কালে যাত্রীদের ভিড়ের চাপ কমাতে দক্ষিন পূর্ব রেল ২২টী শীতকালীন বিশেষ ট্রেন চালানোর কথা বুধবার ঘোষণা করল। এদিন দক্ষিন পূর্ব রেলের তরফে ঘোষনা করা হয় যে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত তারা ১১ টি বিশেষ ট্রেন চালাবেন শালিমার, বান্জ্পুর এবং শালিমার এর মধ্যে | এই বিশেষ ট্রেনগুলির প্রত্যেক টিতে ৬টি করে সাধারণ দ্বিতীয় শ্রেনীর কামরা থাকবে এবং সেগুলি প্রত্যেক শুক্রবার বিকেল ৫-৪৫ মিনিটে শালিমার থেকে ছেড়ে বান্জ্পুর পৌছবে সেইদিন রাত ১০-৪৫ মিনিটে | ফিরতি পথে ট্রেনগুলি বান্জ্পুর ছাড়বে প্রতি রবিবার সকাল ৬-১০ মিনিটে আর শালিমার পৌছবে সেই দিনই দুপুর ১২-২০ মিনিটে | যাত্রা পথে এই বিশেষ ট্রেনগুলি থামবে পাস্কুরা ,খরগপুর , বেলদা , জলেশ্বর ,বস্তা, রূপসা ,যুগ্পুরা, বেত্নতি এবং বারিপদা স্টেশনগুলিতে
ঠিক সেই ভাবেই আরো ১১ টি শীতকালীন ট্রেন চলবে বান্জ্পুর এবং পুরীর মধ্যে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত | এই ট্রেনগুলি প্রত্যেক শুক্রবার রাত ১১.৫০ মিনিট এ ছেড়ে পরদিন পুরী পৌছবে সকাল ৬-৩০ মিনিটে| অনান্য বিশেষ ট্রেনগুলির মতো এই ট্রেন গুলিতেও থাকবে ৬ টি করে সাধারণ দ্বিতীয় শ্রেনীর কামরা এবং যাত্রা পথে ট্রেনগুলি থামবে বারিপাদা,বেত্নসী,রূপসা,বালাসোর,সোরো, ভদ্রক,জাজপুর -কেয়নঝাড়,কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশন গুলিতে

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top