নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ সাংবাদিক শান্তুনু ভৌমিক হত্যাকান্ডে সিবিআই তদন্ত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন প্রয়াতের
বাবা৷ আগামী মঙ্গলবার এর শুনানি হবে৷ শান্তুনু ভৌমিকের বাবা সাধন ভৌমিকের হয়ে সোমবার উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছেন রাজ্যের প্রতিষ্ঠিতি আইনজীবী সম্রাট কর ভৌমিক৷ সোমবার এই মামলা দায়ের করার পর আদালতে আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে৷ উল্লেখ করা যেতে পারে, গত ২০ সেপ্ঢেম্বর রাজধানী আগরতলা থেকে ৩০ কিলোমিটার দূরে মান্দাইয়ে সিপিআইএম এবং আইপিএফটির মধ্যে চলা সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে খুন হন তরুণ সাংবাদিক শান্তুনু ভৌমিক৷ সেই সময় এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ এ আধাসামরিক বাহিনীর জওযানদের সামনেই তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ সংগঠিত করা হয়৷ পুলিশ তাঁকে জিপের পেছনে ফেলে আগরতলা জিবি হাসপাতালে অমানবিকভাবে নিয়ে আসে আহত সাংবাদিককে৷ এর কিছুক্ষণ পরেই জিবি হাসপাতালের অপারেশন থিয়েটারে তাঁর মৃত্যু হয়৷ রাজ্যের সাংবাদিক এবং প্রয়াতের পিতার অভিযোগ, সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে শান্তুনুকে হত্যা করা হয়েছে৷

শান্তনু হত্যাকান্ডে সিবিআই তদন্ত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন পিতা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















