News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামী ও বাগমায় যান দূর্ঘটনায় চালক, শিশু সহ গুরুতর জখম চৌদ্দ
Image

মুঙ্গিয়াকামী ও বাগমায় যান দূর্ঘটনায় চালক, শিশু সহ গুরুতর জখম চৌদ্দ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/উদয়পুর,১১ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া মহকুমার আঠারোমুড়া পাহাড় সহ আসাম আগরতলা জাতীয় সড়কে বেশ

মুঙ্গিয়াকামীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খোয়াই নদীর জলে৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

কয়েকটি যান দুর্ঘটনাও ঘটে৷ আজ দুপুর দেড়টা নাগাদ ঘটে যায় এক দুর্ঘটনা৷ একটি দুর পাল্লার চাল বোঝাই এনএল০১-কে -২৪৪৭ নম্বরের লড়ি আগরতলা যাওয়ার পথে চাকমাঘাটের বিশ্বকর্মা মন্দির এর কাছে জাতীয় সড়ক থেকে বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খোয়াই নদীতে পড়ে যায়৷ সঙ্গে সঙ্গেই এলাকার লোক দৌড়ে ঘটনাস্থলে যায় এবং গাড়িতে থাকা চালক, সহচালক ও এক যাত্রীকে বাঁচাতে নদীতে ঝাপ দেয়৷ গাড়ির চালক খুকন শর্মা (৪৭), ঝুটন চাকমা (২৮) এবং রতন চাকমা (২৫) কে এলাকার ছয়জন যুবক নদী থেকে উদ্ধার করে৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে আসে ঘটনাস্থলে৷ ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকার যুবকরা অন্য একটি গাড়ি করে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে খুকন শর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিতে রেফার করে৷ অন্যদিকে এলাকা থেকে দাবী উঠছে এই স্থানে ঘন ঘন দুর্ঘটনা ঘটে৷ কারণ জাতীয় সড়কের পাড় ভেঙ্গে নদী গর্ভে চলে যাচ্ছে৷ যে কারণে মুঙ্গিয়াকামী থানা থেকে দুজন পুলিশও সেখানে দেওয়া হত দুর্ঘটনা রোধে৷ কিন্তু বিগত কয়েক মাস ধরে এই ব্যাবস্থাও উঠিয়ে দেওয়া হচ্ছে৷ তাই জাতীয় সড়ক ভাঙ্গন রোধে খুব দ্রুত ব্যাবস্থা না নিলে আরো বড় দুর্ঘটনার ঘটার আশঙ্কা ও করছে এলাকাবাসী৷
এদিকে, সোমবার আগরতলা-উদয়পুর সড়কের বাগমা শালবাগান এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে শিশুসহ এগারজন৷ ঘটনার বিবরণের জানা গিয়েছে, টিআর-০১-সি-১২৫৫ নম্বরের একটি বাস উষাবাজার থেকে বউভাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাত্রীদের নিয়ে সাব্রুমের উদ্দেশ্যে যাচ্ছিল৷ বাগমা এলাকায় পৌঁছতেই একটি ট্রিপার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাতে দুই গাড়ির চালক ও একটি শিশুসহ এগারজন আহত হন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ এই দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ দুটি গাড়িই আটক করা হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top