News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
Image

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

প্রতাপগড়, ১১ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের প্রতাপগড়ে এক পথ দুর্ঘটনায় মৃত ২ ও আহত ১২। সোমবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার রাতে প্রতাপগড়ের কুন্দা এলাকায় ট্রাক্টরের সঙ্গে একটি এসইউভি গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা ১৪ জনের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের অবস্থা এখন স্থিতিশীল।

মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠানোর পরে সেই গুলিকে চিহ্নিতকরণের পরে সোমবার তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফে মৃতদের পরিচয় জানানো হয়েছে। মৃতেরা হলেন বছর ২৮-র প্রমোদ কুমার এবং ১৮ বছর বয়সী সাধনা দেবী। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক ট্রাক্টরটি। চালক এবং খালাসিকে গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একটি এফআইআরও দায়ের করেছে পুলিশ। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top