News Flash

  • Home
  • Uncategorized
  • ২০০২-র দাঙ্গা প্রসঙ্গে এবার কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন অমিত শাহ
Image

২০০২-র দাঙ্গা প্রসঙ্গে এবার কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন অমিত শাহ

গান্ধীনগর, ১০ ডিসেম্বর (হি.স.) : গুজরাটে ২০০২ দাঙ্গা নিয়ে এবার কংগ্রেসের সমালোচনায় মুখর হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গান্ধীনগরে এক জনসভায় অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘গোটা দেশ জানে ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য কংগ্রেস প্রভাবিত এনজিওগুলি ২০১৭ সালেও ২০০২ এর প্রসঙ্গ টেনে এনে যে অভিযোগ করে তা সম্পূর্ণ মিথ্যা এবং মোদীজি সম্পূর্ণ কালিমা মুক্ত।’
উল্লেখ্য, কংগ্রেস নেতা চরণ সিং সাপরা বলেন, ‘২০০২ এর দাঙ্গার মোদীর উচিত জামা মসজিদে গিয়ে ক্ষমা চাওয়া। যেভাবে সোনিয়া গান্ধী স্বর্ণ মন্দিরে গিয়ে ক্ষমা চেয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী একাধিক বার সংসদে ক্ষমা চেয়েছে। গত ৩৩ বছরে বিজেপি আমাদের ক্ষতের উপর আঘাত করে গিয়েছে।’ এরই প্রেক্ষিতে অমিত শাহ রবিবার গান্ধীনগরে এই মন্তব্য করেন।
বিজেপির সভাপতি বলেন, গুজরাট বিধানসভা নির্বাচন কংগ্রেস শুরু থেকেই জাতপাতের নামে লড়ছে। কংগ্রেসের ভাবী সভাপতি রাহুল গান্ধীর সমালোচনায় মুখর হয়ে অমিত শাহ বলেন, কংগ্রেসের ভাবী সভাপতি মন্দির থেকে মন্দির ঘুরছেন। কংগ্রেসেই ভারতে রাজনৈতিক মেরুকরণের প্রতিষ্ঠাতা।
উল্লেখ্য আগামী ১৪ ডিসেম্বর গুজরাটে ৯৩ টি সনে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়ে ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top