News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবিতে গনধর্ণা স্বাস্থ্য দপ্তরের ক্যাজুয়েলদের
Image

নিয়মিতকরণের দাবিতে গনধর্ণা স্বাস্থ্য দপ্তরের ক্যাজুয়েলদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে সরকারের উপর ক্রমশ আন্দোলনের ঝাচ বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা৷ স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা নিয়মিত করনের দাবীতে আন্দোলনে সরব হয়ে বৃহস্পতিবার গোর্খাবস্তি স্বাস্থ্য অধিকর্তার অফিসের সামনে ৫ ঘন্টার গণ অবস্থান করেছেন৷ সকাল ১০টা থেকে অনিয়মিত কর্মীরা মূল ফটকের সামনে গণধর্নায় বসেছেন৷ অভিযোগ, রাজ্য সরকার অনিয়মিত কর্মীদের নিয়মিত করন নিয়ে প্রতারণা করছে৷ নিয়োগ করার সময় সরকারের দেওয়া প্রতিশ্রুতি থেকে ১৮০ ডিগ্রী ঘুড়ে গিয়েছে সরকার৷ গত ১৩-০৯-২০১৭ তারিখে ক্যাজুয়েল ওয়ার্কার ও ডি আর ডব্লিও কর্মীরা আন্দোলন শুরু করতেই তাদেরকে মৌখিক আশ্বাস দেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন৷ স্বাস্থ্য মন্ত্রীর কোন সদর্থক সাড়া না পেয়ে গণ অবস্থানে বসতে বাধ্য হয়েছে বলে দাবী আন্দোলনকারীদের৷ সরকারকে দেওয়া ১ মাসের সময়সীমা কেটে গিয়েছে৷ তাঁদের নিয়মিত না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে বৃহত্তর আন্দোলনের কড়া হুশিয়ারী দিয়েছেন ক্যাজুয়েল কর্মীরা৷ গণবস্থানের পরও স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীদের নিয়মিত না করা হলে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করারও হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top