নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ চার ব্যাঙ্ক কর্মচারী অপহরণ কান্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া নয়জনকে রবিবার গোমতী জেলার জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছে৷
মাননীয় বিচারক ধৃতদের নয় দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন৷ পুলিশের তরফ থেকে অবশ্য সাত দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছিল আদালতের কাছে৷ এদিন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নয়জনকে উদয়পুরস্থিত জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালতে নিয়ে আসা হয়৷ পুলিশের পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও৷ প্রসঙ্গত, শনিবার আগরতলা, মুঙ্গিয়াকামী এবং তৈদু থেকে মোট নয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ চার ব্যাঙ্ক কর্মচারী অপহরণকান্ডে৷

অপহরণ ঃ ধৃত নয়জন পুলিশ রিমান্ডে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















