News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে আমরণ অনশনের হুশিয়ারী উদ্যান বিভাগের ক্যাজুয়েল কর্মীরা
Image

নিয়মিতকরণের দাবীতে আমরণ অনশনের হুশিয়ারী উদ্যান বিভাগের ক্যাজুয়েল কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সরকারের উপর চাপ ততই বাড়াছে বিভিন্ন দপ্তরে অনিয়মিত

কৃষি দপ্তরের কার্য্যালয়ের সামনে ক্যাজুয়েল কর্মীদের ধর্ণা৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

কর্মীরা৷ কৃষি দপ্তরের অধীন ১৭৫ জন ক্যাজুয়েল কর্মীরা নিয়মিতকরেেণর দাবীতে অর্থমন্ত্রী ভানুলাল সাহার নেতিবাচক বক্তব্যে আমরণ অনশনের হুশিয়ারী দিয়েছে রাজ্য সরকারকে৷ অভিযোগ উঠেছে ন্যুনতম মজুরীর বিনিময়ে রাজভবন, ডাক বাংলো সহ বিভিন্ন সরকারী অফিসে বাগান পরিচর্যার কাজ করলেও সরকার নিয়মিত করছে না তাদের৷ বিগত দিনে অর্থমন্ত্রী ভানুলাল সাহা, কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা, এমনকি মুখ্যমন্ত্রী মানকি সরকার পর্যন্ত কেউ সদর্থক ভূমিকার আশ্বাস দেয়নি৷
শুক্রবার অর্থমন্ত্রী ভানুলাল সাহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ক্যাজুয়েল কর্মীদের নিয়মিতকরণের ভাবনা কার্যকরী হবে ভোটের পর৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দৈনিক ১৬৭ টাকা মজুরী নিয়ে সংসার চালানো কষ্টকর হলেও তথাকথিত শ্রমিক বামফ্রন্ট সরকার বেখবর৷ অনতিবিলম্বে সরকার নিয়মিতকরণ করতে গড়িমসি করলে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সরকারী বাসভবনের সামনে স্ব-পরিবার আমরণ অনশন করবে কড়া বার্তা দিয়েছেন ক্যাজুয়েল কর্মীরা৷ সরকারী বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের জন্য বিধানসভা ভোট অন্তরায়৷ অভিযোগ, বিক্ষুব্ধদের মগজ ধোলাই করে প্রতিশ্রুতি দিয়ে ভোট লাভ করার কৌশল নিয়েছে সরকার৷ কৃষি ও উদ্যোন দপ্তরের ক্যাজুয়েল কর্মীরা কর্মবিরতির প্রথম পর্যায় বলে দাবি করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top