News Flash

  • Home
  • Uncategorized
  • এবার আই পি এলের ম্যাচ দেখানো হবে দূরদর্শনে
Image

এবার আই পি এলের ম্যাচ দেখানো হবে দূরদর্শনে

কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.): আই পি এলের ম্যাচ এবার দূরদর্শনে দেখানোর প্রক্রিয়া শুরু হল । সূত্রের খবর, এবারের আই পি এলের সব ম্যাচ যাতে দূরদর্শনে দেখানো যায়, তার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক উদ্যোগ নিচ্ছে । কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও এই প্রস্তাবে রাজি । এতদিন আই পি এলের সমস্ত ম্যাচ বেসরকারি চ্যানেলেই দেখানো হয়েছে । সরকার চাইছে, সমস্ত দেশবাসীকে আই পি এল দেখার সুযোগ করে দিতে ।
আই পি এলের জনপ্রিয়তা দিনদিন বাড়ছে । বিশ্বের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ এটাই । তাই সরকারও এবার নতুন ভাবনাচিন্তা শুরু করেছে । বেসরকারি টিভি চ্যানেলগুলো আই পি এলের ম্যাচ সম্প্রচার করে প্রচুর লভ্যাংশ পেয়ে এসেছে । এবার দূরদর্শনের মাধ্যমে সরকারও সে পথেই এগোনোর চিন্তা করছে । আই পি এলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে দ্রুত বৈঠকে বসা হবে । আলোচনা ফলপ্রসু হলে দূরদর্শনে দেখানো হবে আই পি এল । এতে দেশের সমস্ত জনগণ যেমন ক্রোড়পতি লিগ দেখার সুযোগ পাবে, তেমনই সরকারের কোষাগারও পূর্ণ হবে ।
অতীতে ক্রিকেট কিংবা আন্তর্জাতিক ফুটবলের অনেক ম্যাচ দেখানো হত সরকারি চ্যানেলে । কিন্তু পরবর্তীতে তা বন্ধ হয়ে যায় । সরকারী চ্যানেলের জায়গায় বড় টুর্নামেন্টের টিভি স্বত্ব পেয়ে এসেছে বেসরকারি সংস্থাগুলি । কেন্দ্রীয় সরকার তাই আবার নড়েচড়ে বসছে । আই পি এল-কেই পাখির চোখ করছে তারা ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top