News Flash

  • Home
  • Uncategorized
  • অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বেহাল অবস্থা মার খাচ্ছে মা ও শিশু পুষ্টি প্রকল্প
Image

অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বেহাল অবস্থা মার খাচ্ছে মা ও শিশু পুষ্টি প্রকল্প

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৮ নভেম্বর৷৷ রাজ্যের অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলির যে কি বেহাল অবস্থা তা আবারও প্রকাশ্যে এসেছে৷ কোথাও কোথাও পঠন পাঠন নিয়মিত হয়না, কোথাও শিক্ষিকারা নিয়মিত কেন্দ্রে আসেন না, আবার কথোও পানীয় জল এর তীব্র সংকট৷ এমনকি মান্ধাতা আমলের সেই অঙ্গনওয়াড়ী কেন্দ্র যখন তখন ভেঙ্গে পড়তে পারে৷ সংস্কারের কোন উদ্যোগে নেই সংশ্লিষ্ট দপ্তরের৷ এক জরাজীর্ণ ও পানীয় জলের তীব্র সংকট ময় অঙ্গনওয়াড়ী কেন্দ্র উত্তর জেলার কদমতলার পূর্ব কদমতলা অঙ্গনওয়াড়ী কেন্দ্র৷ দীর্ঘদিন যাবৎ নানা সমস্যায় ধুকছে এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি অভিযোগ স্থানীয় জনগণের৷ কদমতলা নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের পূর্ব কদমতলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রটির পূর্বের অনেক নাম যশ থাকলেও এখন আর অভিভাবকরা ঐ কেন্দ্রে ছেলে মেয়েদের নিয়মিত পাঠান না৷ শিক্ষিকাও স্বীকার করেছেন জল, রান্না ঘর, শৌচালায়, সহ কেন্দ্রটির মূল ঘরের দেওয়ালে বড় বড় ফাটলের কাহিনী কেন্দ্রটির শিক্ষিকা আরও জানান, উনি বহুবার উনার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু কর্তৃপক্ষ নিরব দর্শক৷ অপরদিকে স্থানীয় জনগণের অভিযোগ পূর্ব কদমতলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি অনেক প্রাচীন কেন্দ্র৷ কিন্তু বর্তমানে কেন্দ্রটির সকল সুনাম চুরমার হয়েছে৷ কাগজে কলমে ছাত্রছাত্রী ৬১ জন থাকলেও উপস্থিত থাকে ৮/১০ জন৷ জনগণের আরও অভিযোগ উনারা একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও কর্তৃপক্ষ আশ্বস্থ করলেও আজ পর্যন্ত সেই সমস্যা সমাধান হয়নি৷ জলের সমস্যার জন্য একটি মার্কটু এবং একটি সাপ্লাই টেপ বসালেও সেগুলি দিয়ে জলের বদলে বাতাস বের হয়৷ তাই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিক্ষিকা ও রাধুনী আশপাশের বাড়িগুলি থেকে পানীয় জল, রান্নার  জল এনে কেন্দ্রটি চালাচ্ছেন৷ স্থানীয় জনগণও অভিবাকদের আরও অভিযোগ বর্ষালে কেন্দ্রটির ভেতর বৃষ্টির জল পড়ে৷ তাছাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দালান বাড়িটির ঘরের দেওয়ালে বড় বড় ফাটল যেকোন সময় বড় দূর্ঘটনা সংঘটিত হতে পারে৷ তাই স্থানীয় অভিবাবক মহল ও জনগনের দাবী অতি শিঘ্রই সংশ্লিষ্ট দপ্তর পূর্বকদমতলা অঙ্গনওয়াড়ী কেন্দ্রটির পানীয় জল, কেন্দ্রেটির ঘরের মেরামতি ও শৌচালয় সংস্কার করে না দেয় তাহলে উনারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top