হায়দরাবাদ, ২৭ নভেম্বর (হি.স.) : বুলেট প্রুফ গাড়িতে করেই হায়দরাবাদ ঘুরবেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। তাই বুলেট প্রুফ গাড়ি সঙ্গে নিয়েই তিনি
ভারতে আসছেন।। এই গাড়িতে করেই তিনি ঘুরবেন বলে জানা গিয়েছে। নিরাপত্তায় যাতে কোনও ত্রুটি না থাকে সেজন্য ১০ হাজার বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরে।
ইতিমধ্যেই গত এক মাসের পরিশ্রমে ভিখারি মুক্ত হয়েছে হায়দরাবাদ। মঙ্গলবারই হায়দরাবাদে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিটে যোগ দেবেন ইভাঙ্কা। তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে হায়দরাবাদের বিখ্যাত ফলকনুমা প্রাসাদে ইভাঙ্কার জন্য বিশেষ নৈশ ভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী। এরই মাঝে চার্মিনার দেখতে যেতেও পারেন তিনি। ভারতে এসে যেখানেই যান নিজের বুলেট প্রুফ গাড়ি ছাড়া তিনি যাবেন না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ইভাঙ্কার নিরাপত্তার যাবতীয় বিষয় দেখাশোনা করছে মার্কিন সিক্রেট সার্ভিস।

বুলেট প্রুফ গাড়িতে করেই হায়দরাবাদ ঘুরবেন ইভাঙ্কা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















