News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাতের দ্বিতীয় দফার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অন্তর্কলহের অভিযোগ
Image

গুজরাতের দ্বিতীয় দফার কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অন্তর্কলহের অভিযোগ

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : গুজরাত বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই সামনে চলে এল কংগ্রেসের অন্তর্কলহ। গুজরাত নির্বাচনের দ্বিতীয় দফায় ৭৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। ঠিক তার পরপরই গান্ধীনগরে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় কংগ্রেস কর্মীদের একাংশ। এরমধ্যেই দলের মুখপাত্র রেখাবেন চৌধুরি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছে, নির্বাচনের আগে মুখপাত্রের পদত্যাগের জেরে বিপাকে পড়ল কংগ্রেস। গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। টিকিট নিয়ে দলের অসন্তোষ কমাতে ফোন করে ৫০ জন প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বলেছে কংগ্রেস নেতৃত্ব।
এদিকে নির্বাচনের জন্য ষষ্ঠ তালিকায় আজ ৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। রাজ্যসভা নির্বাচনের কয়েকদিন আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রহ্লাদ প্যাটেল। তাঁকে মেহসানার বিজাপুর বিধানসভা কেন্দ্রে টিকিট দেওয়া হয়নি। বিজেপির তরফে এই আসনে রমনভাই প্যাটেলকে দাঁড় করানো হয়েছে। হার্দিক প্যাটেল কংগ্রেসকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। তবে হার্দিক কংগ্রেসের হাত ধরলেও তাদের ক্ষতি হবে না, জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top