News Flash

  • Home
  • Uncategorized
  • কট্টরপন্থীদের চাপে নতিস্বীকার, পদত্যাগ করলেন পাক আইনমন্ত্রী জাহিদ হামিদ
Image

কট্টরপন্থীদের চাপে নতিস্বীকার, পদত্যাগ করলেন পাক আইনমন্ত্রী জাহিদ হামিদ

ইসলামাবাদ, ২৭ নভেম্বর (হি.স.): কট্টরপন্থীদের চাপে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ| রবিবার গভীর রাতে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি| পাকিস্তানে এরপরই থামল গত তিন সপ্তাহ ধরে চলা কট্টরপন্থীদের বিক্ষোভ| ইসলামিস্ট সংগঠন তেহরিক-ই-লেবাইকের মুখপাত্র ইজাজ আশরফি জানিয়েছেন, আমাদের মূল দাবি মেনে নেওযা হয়েছে|
ইতিপূর্বে তেহরিক-ই-লেবাইকের তরফে জানানো হয়েছিল, জাহিদ হামিদ পাক আইনমন্ত্রীর পদ ছাড়লে তবেই তাঁদের বিক্ষোভ থামবে| প্রসঙ্গত, পাকিস্তানে মন্ত্রীদের শপথ বাক্যে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছিল| এই পরিবর্তনকে ‘ইসলাম বিরোধী’ আখ্যা দিয়ে বিক্ষোভে সোচ্চার হয় তেহরিক-ই-লেবাইক| পাকিস্তানি সরকার অবশ্য তখনই ওই পরিবর্তন ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে জানিয়ে শুধরে নেয়| কিন্তু, তাতেও শান্ত হয়নি কট্টরপন্থীরা|
বিক্ষোভ চলছিল রাওয়ালপিণ্ডি, ইসলামাবাদ সহ বেশ কয়েকটি শহরে| পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৬ জনের, আহত হয়েছিলেন বহু মানুষ| রবিবার ইসলামাবাদ প্রায় অচল করে দিয়েছিল বিক্ষোভকারীরা| অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ, ফলস্বরূপ শান্ত হলেন কট্টরপন্থী তথা বিক্ষোভকারীরা|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top