News Flash

  • Home
  • Uncategorized
  • আল কায়দার ডেরায় তল্লাশি, মেজর জিয়ার সন্ধানে এন আই এ
Image

আল কায়দার ডেরায় তল্লাশি, মেজর জিয়ার সন্ধানে এন আই এ

কলকাতা, ২৬ নভেম্বর ( হি.স.): আলকায়দার লিঙ্কম্যান মনতোষের ডেরায় আজ তল্লাশি চালালো পুলিশ। বসিরহাটে মনোতোষের দুই স্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম । মিলেছে ম্যাপ ও ডায়েরি । বসিরহাটের দক্ষিণপাড়ার রঘুনাথপুরে স্ত্রী আফরোজা বিবির বাড়িতে তল্লাশিতে মেলে ৫টি ওয়ান শটার,১২টি নাইন এমএম পিস্তল । – উদ্ধার হয়েছে ১টি দেশি ও ১টি নাইন এমএম পিস্তল । এছাড়াও বিভিন্ন ধরনের ৩৫টি কার্তুজ ও ২টি সিল প্যাকেটে বিস্ফোরক উদ্ধার হয়েছে ।
আলকায়দার লিঙ্কম্যান মনতোষের ডেরায় তল্লাশি । বসিরহাটে মনোতোষের দুই স্ত্রীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম । মিলেছে ম্যাপ ও ডায়েরি। উদ্ধার ডায়েরিতে একাধিক ব্যক্তির নাম রয়েছে । মনোতোষের দুই স্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখছে এস টি এফ ।
এদিকে, বাংলাদেশে বছর ছয় আগে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে সেনাকর্তা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল সেই মেজর জিয়াকে এখন হাতে পেতে চাইছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এন আই এ । কারণ, পাক গোয়েন্দা সংস্থা আই এস আই-এর সাহায্যে হাওড়ার ডবসন রোডে ডেরা বাঁধা দুই জঙ্গি তামিম ও সাইফুল ওরফে নয়ন গাজিকে কলকাতায় পাঠিয়েছিল এই মেজরই । এখানেই শেষ নয়, বসিরহাটের গোপন পথ দিয়ে পাকিস্তানের নাগরিক মাজিদ ভাইকে পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিদের ‘ব্রেন ওয়াশ’ করার জন্য নিয়ে এসেছিল সেনা বিদ্রোহের এই পাণ্ডা । স্বভাবতই পশ্চিমবঙ্গে পাকিস্তানি অর্থে আল কায়দার স্লিপার সেল তৈরির বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যে ধৃত তনভির ও শাহদাতদের পাশাপাশি চক্রের মাথা মেজরের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা ।যদিও কলকাতা পুলিশের এস টি এফ শাখার গোয়েন্দাদের অনুমান, দিন কয়েকের জন্য পশ্চিমবঙ্গে গোপনে পা রাখলেও এখন মেজর জিয়া ও মাজিদ ভাই হয় বাংলাদেশ না হলে তৃতীয় কোনও দেশে আশ্রয় নিয়েছে । ধৃত তিন জঙ্গিকে জেরা করে কলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে, এই দলে আরও কয়েকজন জঙ্গি রয়েছে । আফতাব তাদের অন্যতম । বাংলাদেশ থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গ না হলেও হায়দরাবাদ অথবা বিহারে লুকিয়ে থাকতে পারে । ধৃত শাহদাতকে জেরা করে অন্যদের সন্ধানে নেমেছে পুলিশ । সুইসাইড স্কোয়াড তৈরি করতেই হাওড়ায় এসেছিল এ বি টি-র জঙ্গি তামিম ও নয়ন গাজি । স্কোয়াডের সদস্য জোগাড় করতে হাওড়ার তিনটি বস্তিতে দফায় দফায় বৈঠক করে তারা । আনসার বাংলা টিম (এ বি টি)-এর এই দুই জঙ্গি নেতার হাত ধরেই হাওড়ায় তৈরি হয়েছে তিনটি স্লিপার সেল । এই তিনটি বস্তিতে এখনও লুকিয়ে এই স্লিপার সেলের সদস্যরা । অক্টোবর মাস থেকে টানা এই সব এলাকায় গোপনে সংগঠন তৈরি করে কট্টর জঙ্গি ও সংগঠনের ‘অপারেশন গ্রুপ’-এর চাঁই তামিম ও নয়ন । এই দুই জঙ্গি নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার সন্দেহে এস টি এফের নজরে রয়েছেন হাওড়ার মাদ্রাসার দুই শিক্ষক ।
এসটিএফ জানতে পেরেছে, তিন দিনে দু’বার এই দুই শিক্ষকের সঙ্গে গোপন বৈঠক করে এই তামিম ও নয়ন । তদন্তকারীদের আশঙ্কা, সুইসাইড স্কোয়াড তৈরির জন্য ওই জঙ্গি নেতাদের সাহায্য করেছিলেন এই দুই শিক্ষক । হাওড়ায় গোপন বৈঠক করার পর এখন কলকাতার আশপাশেই ঘাঁটি গেড়েছে এই দুই খতরনাক জঙ্গিনেতা, এমনটাই আশঙ্কা এস টি এফে র। তাদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা । হাওড়ার ওয়াটকিন লেনের শিবা গেস্ট হাউসে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ঘাঁটি গেড়েছিল এ বি টি-র ‘অপারেশন গ্রুপ’-এর মাথা তামিম ও নয়ন ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, জাল আধার কার্ড দিয়ে নিজেকে স্বপন বিশ্বাস বলে পরিচয় দিয়েছিল তামিম । ওই গেস্ট হাউসের কর্মীদের জেরা করে এস টি এফের গোয়েন্দারা জানতে পেরেছেন, সকালেই ওই গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ত স্বপন ওরফে তামিম এবং নয়ন । রাতে ফিরে কারও সঙ্গে কথাও বলত না তারা । শুক্রবার শিয়ালদহ স্টেশনের বাইরে একটি সিনেমা হলের কাছে পাকড়াও হয়েছে এবিটি-র জঙ্গি শাহদাত হোসেন ওরফে বাবু । তার মুখ থেকেই তামিম-নয়নের খবর মিলেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন । শাহাদাতকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, টিকিয়াপাড়া, কাজিপাড়া ও পিএম বস্তিতে দফায় দফায় বৈঠকে করে নয়ন ও তামিম । সেখানেই দলের সদস্য তৈরি করে তারা। এছাড়া শাহদাত গোয়েন্দাদের জানিয়েছে, শালকিয়া ও টিকিয়াপাড়ায় দু’টি মাদ্রাসার দু’জন শিক্ষকের নামও ।
তদন্তে উঠে এসেছে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য । জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকার গাছা গ্রাম থেকে চোরাপথে অনুপ্রবেশ করেছিল তামিম ও নয়ন । সীমান্ত পার করার পর ওই গ্রামেই বেশ কিছুদিন কাটিয়েছিল তারা । ওই এলাকা থেকেই জাল আধার কার্ড বানিয়ে, নতুন নাম ভাঁড়িয়ে হাওড়ার ওই গেস্ট হাউসে উঠেছি়ল তারা । শুধু কী তামিম, নয়ন, সামশাদ ও রিজাউল ? নাকি এই সংগঠনের আরও জঙ্গি ওই পথে রাজ্য ঢুকছে কি না সে বিষয়েও তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top