News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য পরিচালনায় ব্যর্থ বামফ্রন্ট সরকার অভিযোগ বীরজিতের
Image

রাজ্য পরিচালনায় ব্যর্থ বামফ্রন্ট সরকার অভিযোগ বীরজিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে ফের একবার রাজ্য সরকারকে কাঠগড়ায় দাড় করিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ তৈদু গ্রামীন ব্যাঙ্কের ম্যানেজার সহ চারজন বাড়ি ফেরার মুখে অপহরণ৷ বৈরী আনাগোনা কমায় রাজ্য সরকার আফসা প্রত্যাহারে সম্মত হয়েছিলেন৷ আচমকা ভোটের মুখে শান্ত পাহাড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে৷ তাঁর অভিযোগ, গত ২৪ বছরের শাসক দলের ব্যর্থতার নজিরবিহীন ঘটনা ৬২ দিনের মধ্যে দু-জন সাংবাদিক নৃশংস খুন৷ রাজ্যজুড়ে বিক্ষোভ চালাকালীন আচমকা ৪জন নিখোঁজ হলেও পুলিশ কোনা হদিশ পাচ্ছেনা৷ মুক্তিপণ দাবী করছে দুষৃকতিকারীরা৷ সন্ত্রাসের আবহে মানুষ মুক্তির আলো দেখছেন, দাবী বীরজিৎ বাবুর৷ ধানিছড়া উপনির্বাচনে কংগ্রেসের বিপুল জয় প্রমান করছে কংগ্রেস সমর্থকরা বিভ্রান্ত হলেও দলের উপর ভরসা হারায়নি৷ দুইজন সাংবাদিক হত্যার দায়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি৷ নৃশংস হত্যা মামলার সিবিআই তদন্ত প্রদান এবং নিহত সাংবাদিক সুদীপ দত্ত’র পরিবারের ব্যয়ভার সরকারকে বহন করতে কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে বলেও জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top