News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি ব্যবস্থায় ফের বড়সড় রদবদলের ইঙ্গিত

জিএসটি ব্যবস্থায় ফের বড়সড় রদবদলের ইঙ্গিত

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হিঃসঃ)৷৷ জিএসটি ব্যবস্থায় ফের বড়সড় রদবদলের ইঙ্গিত৷ অদূর ভবিষ্যতে কমানো হতে পারে জিএসটি স্তর৷ ইকফাই ইউনিভার্সিটি আয়োজিত এক আলোচনাসভায় অরবিন্দ সুব্রহ্মণ্যম বলেন, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে জিএসটি ব্যবস্থা স্থিতিশীল হয়ে যাবে৷ অন্য দেশগুলির সামনে মডেল হবে ভারতের জিএসটি৷ সেই সঙ্গেই তিনি বলেন, আগামীতে জিএসটির স্তর আরও কমতে পারে৷ ইঙ্গিত দেন, সময়ের সঙ্গে ১২ শতাংহ ও ১৮ শতাংশ হার মিলিয়ে দিয়ে একটাই স্থির হতে পারে৷ প্রসঙ্গত, ১ জুলাই থেকে লাগু হয়ে জিএসটি বা পণ্য পরিষেবা কর৷ ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ, চারটি স্তরে ভাগ করা হয় কর কাঠামোকে৷ তারপর থেকেই এই ৯ মাসে বেশ কয়েকবার রদবদল ঘটানো হয়েছে বিভিন্ন পণ্যের উপর ধার্য জিএসটি হারের৷ শেষবারের গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের ২৩তম বৈঠকের পর সর্বোচ্চ ২৮ শতাংশ করের হারের আওতায় রাখা হয় মাত্র ৫০ টি পণ্যকে৷ কমানো হয় ১৭৭ টি পণ্যের জিএসটি৷ তবে ভারতে জিএসটির একটাই চালু করা সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা৷ বর্তমানে জিএসটি রিটার্ন ফাইল করতে গিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন অরবিন্দ সুব্রহ্মণ্যম৷ রাজ্যের পৃথক ব্যবস্থা থাকার কারণেই সমস্যা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি৷ তবে একইসঙ্গে তার আশ্বাস, জিএসটি কাউন্সিলে এই বিষয়টি নিয়ে আলেমানা হয়েছে৷ খুবই শিগগিরই সমস্যার সমাধান হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top