News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষ্ণনগরে সেক্স র্যাকেটর ৫ পান্ডা ধৃত পুলিশী জেরায় মিলছে চাঞ্চল্যকর তথ্য
Image

কৃষ্ণনগরে সেক্স র্যাকেটর ৫ পান্ডা ধৃত পুলিশী জেরায় মিলছে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ শহর আগরতলার কৃষ্ণনগরে অঘোষিত পতিতালয় থেকে ৫ রসিক নাগর আটক৷ ক্ষুব্ধ জনতা রবিবার রাতে পশ্চিম থানার পুলিশের হাতে তোলে দিয়েছিল৷ জীতেন্দ্র চন্দ্র দে’র বাড়ির ভাড়াটিয়া ঘরে লীলাখেলার আসরে হানা দিয়ে আপত্তিকর সামগ্রী সহ ৫ নাগর ও এক লাস্যময়ী মেয়ে আটক করে৷ উত্তেজিত জনরোষ নাগরদের উপর পড়ার সুযোগে পা ঢাকা দিয়েছিল৷ পুলিশ ধৃত অমিত দেববর্মা, মিলন দেববর্মা, দীপঙ্কর (ডন) দেববর্মা, প্রদীপ দাস ও নির্মল দেববর্মাকে আটক করে বহু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে থানা সূত্রে খবর৷ জানা গিয়েছে, কৃষ্ণনগর থেকে অসামাজিক কাজে এলাকাচ্যুত দীপঙ্কর ওরফে ডন দেববর্মা শহরে এলাধিক পতিতালয় চালাচ্ছে৷ যৌবন লীলাখেলার আসর জমিয়ে টাকা কামাই করছে৷ শহরের বড়সড় সেক্স ও নেশার র্যাকেট চালাতে বিলাসবহুল গাড়ি করে সুন্দরী মেয়েদের নিয়ে আসা হত৷ দীপঙ্কর দেববর্মাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ নগদ ১০ হাজার টাকা, উত্তেজক বর্ধক ট্যাবলেট এবং টিআর০১এএক্স-০২০৮ নম্বরের হুন্ডা-২০ গাড়ি সিজ করেছেন৷ পুলিশের প্রাথমিক অনুমান অভিযুক্ত ডনকে জেরায় শহরের সেক্স ও নেশার র্যাকেটের পর্দা ফাস হবে৷ অভিযোগ, অপসংসৃকতি ছড়ানো হলেও সুস্থ সংসৃকতির শহরে, কোথায় প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top