News Flash

  • Home
  • Uncategorized
  • বোকাখাতে জাতীয় সড়কে বুনো হাতি, বাইক ও গাড়ির সংঘর্ষ, আহত তিন
Image

বোকাখাতে জাতীয় সড়কে বুনো হাতি, বাইক ও গাড়ির সংঘর্ষ, আহত তিন

বোকাখাত (অসম), ২১ নভেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত বোকাখাতের মেথনি এলাকার জাতীয় সড়কে বুনো হাতির অবাধ বিচরণ। হাতির অবস্থানে রাস্তায় হুড়োহুড়ি পড়ে যায়। ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। রাস্তার দু পাশে আটকে পড়েছে অসংখ্য যামবাহন।
খবরে প্রকাশ, গোলাঘাট জেলার বোকাখাতের মেথনি এলাকার পার্শ্ববর্তী জঙ্গল থেকে প্রায় ৩০-৪০টি বুনো হাতি এক দল ৩৭ নম্বর জাতীয় সড়কে উপর দিয়ে আনাগোনা করছে। জঙ্গল ছেড়ে রাস্তার উপর আচমকা এসে পড়লে যাতায়াতকারী যানবাহনের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হঠাৎ রাস্তায় হাতির দল দেখে ভয়ে এক মোটর বাইক আরোহী পালাতে চেষ্টা করেন। একই আতংকে অন্য এক ছোট গাড়িও দ্রুত পালাতে যায়। তখন বাইক ও গাড়ির সংঘর্ষ হয়। এতে তিন বাইক আরোহী আব্দুল মজিদ, ফরিদ আলি এবং সাইদুল আলি আহত হয়েছেন। আহত সবাইকে বোকাখাতের কমলা মিরি অসামরিক হাসপাতালে ভরতি করা হয়েছে। কিন্তু তাঁদের শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
এই খবর লেখা পর্যন্ত জাতীয় সড়কের ওপর অবস্থান করছে এক ঝাঁক বুনো হাতি। ফলে রাস্তার দু পাশে আটকে রয়েছে অসংখ্য ছোট বড় গাড়ি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top