News Flash

  • Home
  • Uncategorized
  • ‘কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে’ সরব হতে বিধানসভায় সর্বদলীয় কমিটির প্রস্তাব বামেদের
Image

‘কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে’ সরব হতে বিধানসভায় সর্বদলীয় কমিটির প্রস্তাব বামেদের

কলকাতা, ২১ নভেম্বর (হি. স.) : রাজ্য সরকারের কেন্দ্র প্রতারণা করেছেন বলে রাজ্য বিধানসভা অধিবেশনে অভিযোগ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার ‘কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে’ সরব হতে সর্বদলীয় কমিটি তৈরির প্রস্তাব এল বামেদের কাছ থেকে। অধিবেশনে প্রাক্তন মন্ত্রী সিপিএমের অশোক ভট্টাচার্যের একটি বক্তব্যের প্রেক্ষিতে এই প্রস্তাব রাখেন আর এক প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী।
কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে গত বছর দিল্লিতে সর্বদলীয় দরবার করার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট বিতর্কে অংশ নিয়ে ’১৬-র ২৬ জুন বিধানসভায় কংগ্রেসের মানস ভুঁইয়া এবং সিপিএমের তন্ময় ভট্টাচার্য জানিয়ে দেন, রাজ্যের স্বার্থে সকলে মিলে দিল্লি যেতে তাঁরা প্রস্তুত। কংগ্রেস এবং বাম শিবিরের ব্যাখ্যা, মমতার প্রস্তাবে তাঁদের সায় আসলে রণকৌশল। বন্যা এবং ডিভিসি-র জল ছাড়া প্রসঙ্গে সর্বদলীয় প্রতিনিধিদল যাতে কেন্দ্রের কাছে গিয়ে বিষয়টিতে নজর দেওয়ার দাবি জানায়, গত ১১ আগস্ট সেই দাবিও ওঠে। এর আগে গঙ্গা ভাঙন, রাজ্যের একাধিক সেচ প্রকল্প নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগে রাজ্য৷ সেচ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি থেকে দিল্লিতে এক সর্বদলীয় প্রতিনিধিদল নিয়ে যেতে চায় রাজ্য৷ কিন্তু রাজনৈতিক মহলের মতে, এ ধরণের দৌত্যে রাজ্যের সুদূরপ্রসারী লাভ খুব একটা হয়নি।
এ দিন অধিবেশনে অশোক ভট্টাচার্য অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, “কেন্দ্রীয় সরকার যদি বৈষম্যের পথে হাঁটে, আপনারাও পছন্দমত নানা পুরসভাকে টাকা দিচ্ছেন। অনেককে দিচ্ছেন না | সরাসরি রাজনৈতিকভাবে বঞ্চিত করছেন অনেককে।” অভিযোগের বিরোধিতা করে অমিত মিত্র এ দিন বলেন, “৫১তি পুরসভার, ২৫৪তি ব্লকে, ১৬৯৮ গ্রাম পঞ্চায়েতে, ১৫ হাজার ৭০২ গ্রামে ৮৪ লক্ষ মানুষকে আমরা নানা খাতে টাকা দিয়েছি। ত্রাণশিবির করেছি ৭ লক্ষ ১৯ হাজার ৫২৪টি। বাড়ি তৈরী করে দিয়েছি ৪ লক্ষ ৯৭ হাজার ৩৬২। ১০ লক্ষ হেক্টরের বেশি জমিতে ফসল নষ্ট হয়েছে। সীমিত সামর্থের মধ্যে আমরা অর্থ সাহায্য করেছি।” কেন্দ্রের অর্থ না পাওয়ার প্রসঙ্গও ওঠে।
এই অবস্থায় প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী অধিবেশনে বলেন, “কেন্দ্র যে বঞ্চনা করছে, তাতে সন্দেহ নেই। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক করুন। দিল্লিতে গিয়ে আমরা চাপ তৈরী করতে পারি! আগেও এ রকম হয়েছে!”
জবাবে অর্থমন্ত্রী বলেন, “নানা দুর্যোগে আমাদের অনেক ক্ষতি হয়েছে। গত ১১ অক্টোবর থেকে কেন্দ্রের একটি দল তিন দিন ধরে এখানে এসে বিভিন্ন বিষয় খতিয়ে দেখে। আশান্বিত ছিলাম ৬০৬৮ কোটি টাকা পাব। কিন্তু ফিরে গিয়ে ওরা কোনও জবাব দেয়নি। কেবল ভেলকি দেখানো হল আমাদের! লজ্জার কথা! ওঁরা প্রতারণা করলেন রাজ্য সরকারের সঙ্গে!”-

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top