News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সঙ্গে পাতিদার আনামত আন্দোলন সমিতি বা পাসের বোঝাপড়ায় শেষ মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠে গেল
Image

কংগ্রেসের সঙ্গে পাতিদার আনামত আন্দোলন সমিতি বা পাসের বোঝাপড়ায় শেষ মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠে গেল

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): গুজরাতে কোটা ও আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে পাতিদার আনামত আন্দোলন সমিতি বা পাসের বোঝাপড়ায় শেষ মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠে গেল। গুজরাতে কোটা ও আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে পাতিদার আনামত আন্দোলন সমিতি বা পাসের বোঝাপড়ায় শেষ মুহূর্তে প্রশ্নচিহ্ন উঠে গেল।
গত রাতে এ নিয়ে দুই দলের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়েছে। সন্ধের সময় কংগ্রেস জানিয়ে দেয়, হার্দিক প্যাটেলের পাসের সঙ্গে তাদের বোঝাপড়া চূড়ান্ত হয়েছে। রাতে তারা বিধানসভা ভোটে ৭৭ জন প্রার্থীর প্রথম তালিকা বার করে, তাতে পাসের প্রার্থী ছিলেন ২ জন। এরপরই পাস অভিযোগ করে, তাদের কোর কমিটির সঙ্গে আলোচনা না করেই একতরফা টিকিট বিলি করেছে কংগ্রেস। সুরাতে প্যাটেলদের শক্ত ঘাঁটি ভরছা রোডে কংগ্রেস প্রার্থী প্রফুল তোগাড়িয়ার অফিসে দুদলের মারামারি শুরু হয়। পাস জানিয়ে দেয়, আসন ভাগাভাগিতে তাদের সমান গুরুত্ব না দেওয়া হলে সুরাতে কংগ্রেসের অফিসই বন্ধ করে দেবে তারা। সুরাতের অন্যান্য জায়গা থেকেও হাতাহাতির খবর আসে।
পাতিদার কোটার দাবিতে আন্দোলনকারী হার্দিক প্যাটেলের সঙ্গে সমঝোতা করে বিজেপির প্যাটেল ভোটে বড়সড় খাবল বসানোর স্বপ্ন দেখছিল কংগ্রেস। তাই হার্দিকের দল পাসের সঙ্গে বোঝাপড়া হয়ে যাওয়ার পর তারা হার্দিককেই দায়িত্ব দেয়, আজ রাজকোটে বোঝাপড়ার চূড়ান্ত পরমুলা জনসমক্ষে প্রকাশ করতে। কিন্তু গভীর রাতে অশান্তির পর হার্দিক রাজকোটের অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন বলে খবর।
হার্দিকের সেক্স টেপ প্রকাশ্যে আসার পর বিপাকে পড়া পাস প্রথমে ৭-৯টি আসনের দাবি করলেও পরে তা থেকে কমে এসে দাঁড়ায় ৫টি আসনে। কিন্তু কংগ্রেসের প্রথম তালিকা ঘোষিত হওয়ার পর যে ভাবে তারা প্রতিবাদ শুরু করেছে তাতে পরিষ্কার, যতটা ভাবা হয়েছিল, বোঝাপড়া মোটেই ততটা মসৃণ ছিল না।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top