News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশনের সুপারিশ সংশোধন না হওয়ায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি
Image

সপ্তম বেতন কমিশনের সুপারিশ সংশোধন না হওয়ায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য আইন সংশোধন না হওয়ায় এখনও আমলা ও সেনাবাহিনীর তিন প্রধানের তুলনায় কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি। এক বছরেরও বেশি সময় আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেট সচিবালয়ের অনুমোদনের জন্য পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক।
কিন্তু এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।
বর্তমানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন প্রতি মাসে যথাক্রমে ১.৫০ লক্ষ টাকা, ১.২৫ লক্ষ টাকা ও ১.১০ লক্ষ টাকা। ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ক্যাবিনেট সচিবের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২.৫০ লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের বেতন বেড়ে হয়েছে প্রতি মাসে ২.২৫ লক্ষ টাকা। সেনাবাহিনীর তিন বিভাগের প্রধানও ক্যাবিনেট সচিবদের সমপরিমাণ বেতন পান। রাষ্ট্রপতি পদাধিকার অনুযায়ী সেনাবাহিনীর তিন বিভাগের সুপ্রিম কমান্ডার হলেও, সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান ও নৌবাহিনীর প্রধানের তুলনায় কম বেতন পাচ্ছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করলে বিলটি সংসদে পেশ করা হবে। সংসদ অনুমোদন দিলে রাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা। উপরাষ্ট্রপতির বেতন বেড়ে হবে প্রতি মাসে সাড়ে তিন লক্ষ টাকা এবং রাজ্যপালদের বেতন বেড়ে হবে প্রতি মাসে প্রায় তিন লক্ষ টাকা।
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন শেষবার বাড়ানো হয়েছিল ২০০৮ সালে। তার আগে পর্যন্ত তাঁদের বেতন ছিল যথাক্রমে মাসে ৫০,০০০, ৪০,০০০ ও ৩৬,০০০ টাকা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top