News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট আসে-যায়, ভাগ্য বদলায়না দলপতি ভিলেজের উপজাতিদের
Image

ভোট আসে-যায়, ভাগ্য বদলায়না দলপতি ভিলেজের উপজাতিদের

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৯ নভেম্বর৷৷ স্বাধীনতার ৭০ বছর অতিক্রান্ত হল্যে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলে গিরি বাসিদের মৌলিক অধিকার দিতে পারেনি সরকার৷ এমনিই একটি চিত্র লক্ষ্য করা যায় গন্ডাছড়া মহকুমার দলপতি এডিসি ভিলেজের কর্ন কিশোর পাড়ায়৷ এই গ্রামটিতে ৩৩ পরিবার উপজাতি ত্রিপুরা সম্প্রদায়ের লোক বসবাস করে৷ ঐ এলাকায় নেই পানীয় জল, নেই যাতায়াতের ব্যবস্থা, নেই বিদ্যুৎ৷ ঐ এলাকাতে একটি শিক্ষানগণ  রয়েছে৷ কিন্তু দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে পরে আছে ঐ শিক্ষানগণটি৷ তাতে করে কোনো হেলদুল নেই মহকুমা প্রশাসনের৷ ছড়ার জল খেয়ে তৃষ্টা মেটাতে হচ্ছে ঐ এলাকার গিরিবাসীদের৷ দীর্ঘদিন যাবত ঐ এলাকার জনগন অভিযোগ জানালে ও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন৷ কেন্দ্রীয় প্রকল্পের অর্থে কর্ন কিশোর পাড়ার রাস্তার কাজ শুরো হলে ও অধ্যসমাপ্ত কাজ করে ফেলে রাখে ঠিকেদার৷ এতে করে সাধারন মানুষ চলাচলে দূরভোগ শিকার হতে হচ্ছে এবং এই রাস্তার কাজের গোনগত মান নিয়ে ও এলাকাবাসি একাধিক অভিযোগ জানিয়ে আসছেন৷ এলাকাবাসির অভিযোগ ঐ রাস্তায় নিম্নমানের কাজের ফলে বন্ধ কালভ্যার ভেঙ্গে পড়ে৷ যাতে করে ঐ এলাকার যাতায়তে অপ্রতুল্য৷ এখন দেখার বিষয় মহকুমা প্রশাসন গিরিবাসীদের জন্য কতটুকু এগিয়ে আসেন৷ সেই দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top