News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি, শোকস্তব্ধ মোদী ও সোনিয়া
Image

প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি, শোকস্তব্ধ মোদী ও সোনিয়া

নয়াদিল্লি ও কলকাতা, ২০ নভেম্বর (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি| দীর্ঘ ৯ বছর কোমায় থাকার পর সোমবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রবীণ এই কংগ্রেস নেতার বয়স হয়েছিল ৭২ বছর| ২০০৮ সালে স্ট্রোক হওয়ার পর তিনি কোমায় চলে যান| সেই থেকে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি| সোমবার নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘বিগত এক মাস ধরে শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল প্রিয়রঞ্জন দাশমুন্সির| শারীরিক অসুস্থতাজনিত কারণে সোমবার দুপুর ১২.১০ মিনিট নাগাদ তাঁর জীবনাবসান হয়েছে| মৃত্যুর সময় পরিবারের অন্যান্য সদস্যরা ছাড়াও প্রিয়রঞ্জন দাশমুন্সির পাশে ছিলেন তাঁর স্ত্রী দীপা দাশমুন্সি এবং ছেলে মিছিল|’
২০০৮ সালের অক্টোবর মাসে নবমীর রাতে কালিয়াগঞ্জে নিজের আদি বাড়িতে হঠাত্ই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তত্কালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি| প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্যোগে দ্রুত তাঁকে পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ থেকে নয়াদিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়| মস্তিষ্কে অতিমাত্রায় রক্তক্ষরণের ফলে তাঁর বাহ্যিক চেতনা লোপ পায়| পরে তাঁকে এইমস থেকে স্থানান্তরিত করা হয়েছিল দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে| সোমবার দুপুর ১২.১০ মিনিট নাগাদ রাজধানীর ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি| যে সময় প্রিয়রঞ্জন দাশমুন্সি অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর প্রেসিডেন্ট ছিলেন|
১৯৯৯ ও ২০০৪ সালে পরপর দু’বার রায়গঞ্জ কেন্দ্র থেকে জিতে প্রিয়রঞ্জন দাশমুন্সি সাংসদ ও পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রী হন| প্রিয়রঞ্জন দাশমুন্সি জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৫ সালের ১৩ নভেম্বর| নভেম্বরে আগমণ, নভেম্বরেই বিদায় নিলেন তিনি| টানা ৯ বছর তাঁর জন্য প্রার্থনা জানিয়েছেন অনুগামীরা| কিন্তু সাড়া দেননি প্রিয়রঞ্জন| চিকিত্সায় সাড়া না দিয়ে সোমবার দুপুর ১২.১০ মিনিট নাগাদ প্রয়াত হলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি| প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহে এদিন সর্বপ্রথম শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহে মাল্যদানের পর শোকস্তব্ধ হয়ে পড়েন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়|
প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| শোকাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘প্রশাসনিক অভিজ্ঞতা সহ অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি| ভারতীয় ফুটবলে তাঁর অবদান উল্লেখযোগ্য, প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণ অত্যন্ত দুঃখজনক| দীপা দাশমুন্সিজী এবং পরিবারের প্রতি আমার সমবেদনা|’ প্রিয়রঞ্জন দাশমুন্সির জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও| শোকবার্তায় কংগ্রেস সভানেত্রী জানিয়েছেন, ‘ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে|’
প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ| তাঁর পরিবার, শুভাকাঙ্খী এবং দলীয় কর্মীদের সমবেদনা| ১৯৭২ সাল থেকে বাংলার অন্যতম জনপ্রিয় নেতা ছিলেন তিনি|’ শুধু মুখ্যমন্ত্রীই নন, প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর এক সময়ের সহযোদ্ধা সুব্রত মুখোপাধ্যায়| শোকবার্তায় সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘আমার রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত জীবন ওঁরই গড়ে দেওয়া| আমাদের বংশে রাজনীতি নেই| এই যে আমি রাজনীতিতে এসেছি, সেটা প্রিয়দার সংস্পর্শে এসেই| বড় মাপের রাজনীতিবিদকে হারাল দেশ|’ প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র| শোকবার্তায় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজনীতির উজ্বল নক্ষত্রের পতন হল|’
প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল জগত্| সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর সহ-সভাপতি সুব্রত দত্ত জানিয়েছেন, ‘ভারতীয় ফুটবলে তাঁর অবদান কখনই ভুলে যাওয়ার নয়| তাঁর অধীনে, ১৯৯৬ সালে জাতীয় ফুটবল লীগ শুরু হয়েছিল| সমস্ত কিছু এখনও একইভাবে চলছে|’ প্রসঙ্গত, ১৯৮৯ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর প্রেসিডেন্ট হিসেবে কে জিয়াউদ্দিনের জায়গায় স্থলাভিষিক্ত হন প্রিয়রঞ্জন দাশমুন্সি|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top