News Flash

  • Home
  • Uncategorized
  • শহর ও গ্রামের ব্যবধান কমানোর চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী
Image

শহর ও গ্রামের ব্যবধান কমানোর চেষ্টা হচ্ছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৮ নভেম্বর৷৷ উন্নয়নের অন্যতম প্রধান শর্তই হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি৷ রাজ্যের ৮ হাজার জনপদের ৯৫ শতাংশ এলাকায় গাড়ী চালকের রাস্তা করা হয়েছে৷ মাত্র ২৩ টি জনপদ ছাড়া সর্বত্র পরিস্রুত পানীয় জল সম্প্রসারণের ব্যবস্থা হয়েছে৷ আজ ধনপুরে নবর্নির্মিত আধুনিক সুবিধযুক্ত মোটর স্ট্যান্ডের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথাগুলি বলেন৷ গ্রামোন্নয়ন দপ্তর থেকে এই মোটর স্ট্যান্ডের জন্য ১ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ দ্বিতল টার্মিনাল ভবন, যাত্রী শেড, পানীয় জলের ব্যবস্থা শৌচালয় প্রভৃতি সুযোগ সুবিধার সম্প্রসারণ করা হয়েছে৷ কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতি থেকে লক্ষ টাকা বরাদ্দ করে নতুন এই মোটর স্ট্যান্ডে ৭টি মার্কেট স্টল নির্মাণ করে তা বেকারদের মধ্যে বন্টন করা হয়েছে৷
এলাকাবাসীর বহুদিনের আকাঙ্খিত ধনপুর মোটর স্ট্যান্ডের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দুর্গম বলতে এখন কোন এলাকা নেই৷ শহর এবং গ্রামের মধ্যে আমরা ব্যবধান কমাতে চেষ্টা করছি৷ গ্রামেও শহরের সুযোগ সুবিধা সম্প্রসারিত হচ্ছে৷ তিনি বলেন, বিগত ১৫ থেকে ২০ বছরের মধ্যে শুধু ধনপুরই নয়, সারা রাজ্যেই ব্যাপক উন্নয়ন ঘটেছে৷ প্রতিটি জনপদে জলবাহিত রোগের প্রকোপ কমাতে সর্বত্র পরিস্রুত পানীয় জল সম্প্রসারণের ব্যবস্থা করা হচ্ছে৷ যে ২৩টি জনপদে ভূগর্ভস্থ জলস্তর নিচে থাকায় জল পাওয়া যাচ্ছে না, সেখানে পাকা জলাধার করে বৃষ্টির জল সংরক্ষণ করে ট্রিটমেন্ট প্রক্রিয়ায় মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ২ লক্ষ ৪৫ হেক্টর চাষ যোগ্য জমি রয়েছে৷ তার ৪৭ শতাংশ এলাকায় সেচের সুযোগ রয়েছে৷ আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের কৃষি যোগ্য ৬০ শতাংশ জমিতে সেচের সুযোগ যাতে পৌঁছে দেয়া যায় তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ রাজ্যে শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে বলে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জনপদে কয়েকটি করে অঙ্গনওয়াড়ী কেন্দ্র ছাড়াও প্রচুর সংখ্যক সুকল হয়েছে৷ সুকলগুলিতে বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্টাইপেন্ড, দুপুরের খাবার প্রভৃতি দেয়া হচ্ছে৷ অধিকাংশ মহকুমাতে কলেজ স্থাপন করা হয়েছে৷ কলেজেও অবৈতনিক শিক্ষা চালু রয়েছে৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যের উন্নয়নে বিঘ্ন ঘটাতে প্রতিনিয়ত চক্রানতি চলছে৷ রেগার কাজে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে৷ অন্যান্য উন্নয়নমূলক কাজেও কেন্দ্রীয় সরকার বরাদ্দ হ্রাস করেছে৷ উন্নয়নের প্রথম শর্ত শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সারা রাজ্যে চক্রান্ত শুরু হয়েছে৷ কয়েকদিন আগে কাঠালিয়া ব্লক এলাকায় লোকনাথের মূর্তি ভেঙ্গে সম্প্রদায়ে বিভেদ তৈরীর প্রচেষ্টা নেয়া হয়েছিল৷ এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করে এলাকায় শান্তি বজায় রেখেছেন৷ রাজ্যব্যাপী এধরনের অশান্তির পরিবেশকে চোখ, কান খোলা রেখে মোকাবেলা করার জন্য তিনি সকলের প্রতি আবেদন জানান৷
আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিনেল বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং পরিবহন দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷ সভাপতিত্ব করেন কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম৷ বিধায়ক শ্যামল চক্রবর্তী তাঁর ভাষণে বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তন ঘটছে৷ মানুষের আয় উপার্জন বেড়েছে৷ যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে৷ তার জন্যই পরিকল্পিত পরিকাঠামো সহ মোটর স্ট্যান্ড তৈরী করা হচ্ছে৷ তিনি বলেন, রাজ্য সরকারের সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের আর্থিক প্রবৃদ্ধি ঘটছে৷ পরিবহণ সচিব সমরজিৎ ভৌমিক আলোচনায় বলেন, রাজ্যে এধরণের ৫০টি মোটরস্ট্যান্ড তৈরী করা হয়েছে৷ আগামী দিনে ধনপুর মোটরস্ট্যান্ডের চারিদিকে বাউন্ডারী ওয়াল নির্মাণ সহ অন্যান্য সুযোগ সুবিধা সম্প্রসারণ করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top