News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা ভোটে আইপিএফটিকে সাহায্য করবে বৈরী সংগঠন এনএলএফটি ঃ মুখ্যমন্ত্রী
Image

বিধানসভা ভোটে আইপিএফটিকে সাহায্য করবে বৈরী সংগঠন এনএলএফটি ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ আগামী বিধানসভা নির্বাচনে আইপিএফটিকে সাহায্য করবে নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

এনএলএফটি, জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

এনএলএফটির সাথে শান্তি আলোচনা নিয়ে বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এনএলএফটি শান্তি আলোচনায় আগ্রহী জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিল৷ যেহেতু বিষয়টি রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট, তাই এবিষয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যের মতামত জানতে চেয়েছিল৷ এনএলএফটির সাথে শান্তি আলোচনায় রাজ্য সরকারের কোন আপত্তি নেই, তা কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে৷ এর ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ত্রিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নেয়৷ রাজ্যকে জানানো হয়, ঐ বৈঠকে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং এনএলএফটির প্রতিনিধিরা অংশ নেবেন৷

মুখ্যমন্ত্রী জানান, সেই মোতাবেক রাজ্য পুলিশের মহানির্দেশক এবং উপজাতি কল্যাণ দপ্তরের সচিবকে ত্রিপাক্ষিক বৈঠকে পাঠানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, এনএলএফটির সাথে শান্তি আলোচনা হোক তাতে রাজ্যের স্বার্থ জড়িয়ে রয়েছে৷ কথা প্রসঙ্গে তিনি বলেন, একসময় এনএলএফটি জঙ্গিদের শ্লোগান ছিল বামফ্রন্ট সরকারকে উৎখাত করে তবেই অস্ত্র ছাড়বে৷ টিএনভির সময় তা পরিস্কার হয়ে গিয়েছিল৷

মুখ্যমন্ত্রী বলেন, শান্তি আলোচনায় রাজ্য আগ্রহী হলেও, দেড়বছর ধরে কোন বৈঠক হচ্ছে না৷ দুই মাস আগেও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে৷ কারণ, রাজ্য সরকারের হাতে রিপোর্ট এসেছে, এনএলএফটির নেতা পরিবর্তন হওয়ার পর নতুন নেতা পরিস্কার ঘোষণা দিয়েছেন, আইপিএফটি যা বলছে এবং এনএলএফটির বক্তব্যের মধ্যে কোন ফারাক নেই৷ এনএলএফটি নেতা বলেছেন, সামনে ভোট আসছে৷ আইপিএফটি নির্বাচনে দাঁড়ালে এনএলএফটি তাদের সমর্থন করবে৷

এই কথা শুনে বিধায়ক রতন লাল নাথ মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান এমন রিপোর্ট সত্যিই কি রাজ্য সরকারের হাতে এসেছে৷ তাতে মুখ্যমন্ত্রী জানান, রিপোর্ট এসেছে বলেই একথা জানাচ্ছি৷ তিনি জোড় গলায় দাবি করেন, আমি যখন বলছি তখন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থেকে এধরনের রিপোর্ট আছে বলেই বিধানসভায় তা জানাচ্ছি৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে আবারও শান্তি আলোচনার বিষয়ে চিঠি পাঠানো হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top