News Flash

  • Home
  • Uncategorized
  • জলে ডুবে সুকলছাত্র নিহত, আহত এক
Image

জলে ডুবে সুকলছাত্র নিহত, আহত এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ নভেম্বর৷৷ নদীর পারে খেলতে গিয়ে জলের স্রোতে ও গভীরতায় হার মেনে মৃত্যু এক সুকল ছাত্রের৷ ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় খোয়াই নদীতে রবিবার সকাল ১১টা নাগাদ৷ মৃত ছাত্রের নাম শিবম দাস৷ পিতা দিলীপ দাস৷ শিবমের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে জানা যায় প্রতিদিনের মতো শিবম ও তার সহপাঠি দুজনে খোয়াই নদীর পাড়ে খেলতে যায়৷ খেলতে খেলতে এক সময় দুই জনই জলে চলে আসে৷ খোয়াই নদীর গভীরে দুইজন চলে যায়৷ যদিও শিবম দাস গভীরতা কাছে হার মেনে মৃত্যু হয়৷ সহপাঠীও আহত হয়৷ এদিকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে তেলিয়ামুড়া দমকল কর্মীরা গিয়ে দুই জনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ শিবমকে মৃত বলে ঘোষণা করে৷ এদিকে শিবমের আকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ শিবমের পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top