News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এনডিএফবি (সং) জঙ্গি
Image

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এনডিএফবি (সং) জঙ্গি

চিরাং (অসম), ১১ নভেম্বর, (হি.স.) : অসমে এনডিএফবি সংবিজিত গোষ্ঠীর আরও এক ক্যাডারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। খবরে প্রকাশ, শনিবার কাকভোরে বিটিএডি-র চিরাং জেলার অন্তর্গত বিজনির পানবাড়িতে সেনা ও পুলিশের যৌথ বাহিনীর হাতে আটক হয়েছে জঙ্গি ক্যাডার।
সূত্র জানিয়েছে, গোপন এক তথ্যের ভিত্তিতে আজ কাকভোরে বিজনির পানবাড়িতে অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী। অভিযানে পানবাড়ির থাইক্ৰাও এলাকা থেকে এনডিএফবি (সংবিজিত)-র এক ক্যাডারকে আটক করা হয়েছে। তাকে মিথিংগা বসুমতারি ওরফে বি মাওসৌম বলে শনাক্ত করা হয়েছে। বি মাওসৌমের হেফাজত থেকে চীনে তৈরি একটি হাতবোমা এবং একটি মোবাইল ফোনের হ্যান্ড সেট বাজেয়াপ্ত করেছে যৌথ বাহিনী।
পুলিশ জানিয়েছে, ধৃতকে থানায় এনে উপযুক্ত ধারা বলবৎ করে এক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের অন্যান্যদের অবস্থান সম্পর্কে তথ্য জানতে ধৃত মিথিংগা বসুমতারিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিকে, শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি অঞ্চলের বেদনাথপুরে এক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চারটি হাত বোমা চারটি সক্রিয় গুলু এবং এনডিএফবি (সংবিজিত)-এর কয়েকটি লেটার প্যাড। শনিবার আসাম রাইফলস-এর জওয়ানরা চালিয়েছিলেন এই অভিযান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top