News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিখোঁজ ব্যক্তির
Image

ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিখোঁজ ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ নভেম্বর৷৷ চড়িলাম গৌতম কলোনী ফরেস্ট রিজার্ভের একটি জনশূন্য এলাায় মাঝ বয়সী ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ ঘটনাটি ঘটে বুধবার বিকেল বেলা৷ ফকিড়ামুড়ার জনার্ধন সাহা (৪০) বিবাহিতা৷ দুই সন্তানের পিতা৷ তবে বুধবার বিকেল বেলায় তার মা এবং স্ত্রী সারাদিন এদিক ওদিক এবং আত্মীয়স্বজনের নিকট খবরাখবর নিয়েও তার খোঁজ পায়নি বলে জানা গেছে৷ খবরে প্রকাশ বাড়ীতে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে৷ এতেই অভিমান করে নিজের জীবন বিসর্জন দেয় জনার্ধন৷ বৃহস্পতিবার সকালে এলাকারই এক যুবক জলু দেবনাথ লাকড়ি আনতে জঙ্গলে যায়৷ সেখানে দেখতে পায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি মৃতদহ৷ জঙ্গল থেকে বেরিয়ে এসে গৌতম কলোনী এলাকায় চিৎকার শুরু করে৷ এলাকার মানুষ ছুটে যায়৷ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় জনার্ধনের মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ খবর পৌঁছে যায় মৃতের পরিবারের নিকট৷ বিশালগড় থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top