নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ নভেম্বর৷৷ আবার উত্তর কদমতলা বাজারে নিশি কুটুম্বের হানা৷ বিগত ১ মাসের মধ্যে ৬ বার কদমতলা বাজারে হানা দেয় নিশি কুটুম্বের দল৷ তারপরও কদমতলা আরক্ষা প্রশাসন নিরব ভূমিকায়৷ গতকাল রাতে এসাক আহমেদ এর মোবাইল দোকানে হানা দিয়ে প্রায় ৫০ হাজার টাকায় সামগ্রী নিয়ে যায় নিশি কুটুম্বেরা৷ কদমতলায় থানার নাকের ডগায় বার বার চুরির ঘটনায় কদমতলা বাজার ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে৷ বাজার ব্যবসায়ীদের বক্তব্য দীর্ঘ ২০ বছর থেকে বাজারে ব্যবসা করে আসছেন৷ আগে কোন দিন এমন ঘটনা হয় নি কদমতলা বাজারে৷ বাজারে প্রশাসনে লোক পাহারাদেন চুর ধরার জন্য নয় চুরকে মদত দেওয়ার জন্য এমনটাই ক্ষোর প্রকাশ করেন বাজার ব্যবসাইরা৷ তারা না কি বাজারে পেট্রলিং না দিয়ে সর্বক্ষন ব্যস্থ থাকেন মোবাইলের মধ্যে৷ এই চুরেদের সাথে প্রাশসেনর হাত আছে বলে ও আসা ব্যক্ত করে ব্যবসাই মহল৷ কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে ক্যামেরায় সামনে মুখ খুলতে নারাজ৷ এমন দেখার বিষয় প্রশাসন কি নিশি কুটুম্বেদের ধরবেন না তাদেরকে মদত প্রদান করবেন এটাই লাখ টাকার প্রশ্ণ৷



















